Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ির ধাক্কায় দুই পথচারীর মৃত্যু ডেবরায়, গুরুতর জখম আরও পাঁচ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বছরের দ্বিতীয় দিনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু (Two pedestrians killed) হল ডেবরায়। আহত (injured) হয়েছেন পাঁচজন। ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর হৈপথ এলাকায় সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে। হলদিয়া

গাড়ির ধাক্কায় দুই পথচারীর মৃত্যু ডেবরায়, গুরুতর জখম আরও পাঁচ

শেষ আপডেট: 2 January 2023 06:11

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বছরের দ্বিতীয় দিনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু (Two pedestrians killed) হল ডেবরায়। আহত (injured) হয়েছেন পাঁচজন। ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর হৈপথ এলাকায় সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে।

হলদিয়া থেকে খড়গপুরের পথে একটি চারচাকা গাড়ি হঠাৎই জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারায়। এরপর কয়েকজন পথচারীকে ধাক্কা মেরে সজোরে একটি দোকানে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পথচারীর। গুরুতর আহত হয় আরও পাঁচজন। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করা হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় পরে দুজনকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

সাতসকালে এই দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। অল্প বিস্তর আহত হয়েছে গাড়ির চালকও। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসীর দাবি, প্রচণ্ড গতিতে ছোটার সময় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি।

চাকায় আটকে তরুণী, ওই অবস্থাতেই এক জায়গায় বারবার ঘুরছিল গাড়ি! দাবি প্রত্যক্ষদর্শীর


```