Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিনে ফেরিওয়ালা, রাতে চোর, শেষপর্যন্ত পুলিশের জালে ভিন রাজ্যের দুই অপরাধী

দ্য ওয়াল ব্যুরো: বিহারের পাটনা সিটি এলাকায় ২০ লাখ টাকা চুরির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। তারও আগে ৩ কিলো সোনা চুরি করে ধরাও পড়েছিল মাণিকজোড়। থানার লকআপ কেটে সেবারের মতো চম্পট দেয় এই দুই দুষ্কৃতী। শেষমেশ এই মোস্ট ওয়ান্টেড অপরাধী যুগলকে ধরতে স

দিনে ফেরিওয়ালা, রাতে চোর, শেষপর্যন্ত পুলিশের জালে ভিন রাজ্যের দুই অপরাধী

শেষ আপডেট: 30 August 2020 15:11

দ্য ওয়াল ব্যুরো: বিহারের পাটনা সিটি এলাকায় ২০ লাখ টাকা চুরির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। তারও আগে ৩ কিলো সোনা চুরি করে ধরাও পড়েছিল মাণিকজোড়। থানার লকআপ কেটে সেবারের মতো চম্পট দেয় এই দুই দুষ্কৃতী। শেষমেশ এই মোস্ট ওয়ান্টেড অপরাধী যুগলকে ধরতে সক্ষম হল এ রাজ্যের পুলিশ। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার যৌথ চেষ্টায় নিউটাউন ইকোপার্ক এলাকার হাতিয়ারা এলাকা থেকে এই দুই অপরাধীকে ধরা হয়। পুলিশসূত্রে জানা গেছে, অগস্ট মাসের মাঝামাঝি থেকে হাতিয়ারা এলাকাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে এই দুজন। ফেরিওয়ালার ভেক ধরে প্লাস্টিকের জুতো বিক্রি করার ছুতোয় আশেপাশের এলাকা ঘুরে ঘুরে রেইকি করতো এরা। এদের সঙ্গে স্থানীয় এক অপরাধীরও সখ্য গড়ে ওঠে। এলাকায় যে যে বাড়ি ফাঁকা পেত সেখানেই রাতের বেলায় ঢুকে যথাসর্বস্ব চুরি করত এই তিনজন। শেষপর্যন্ত এই তিন অপরাধীকেই ধরতে সক্ষম হয়েছে এ রাজ্যের পুলিশ। ধৃতরা হল : বিকাশ কুমার (পাটনা), ছোট্টু মাহাতো (পাটনা), আর ছোট্টু দাস (হাতিয়ারা)। পুলিশ সূত্রে খবর ,গত মাসে ইকোপার্ক থানা এলাকার নোয়াপাড়ার একটি ফ্ল্যাটে চুরি হয়। সেই ঘটনায় ইকোপার্ক থানার পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্তে নামে বিধাননগর কমিশনারেট এর গোয়েন্দা শাখার পুলিশও। তদন্ত চলাকালীন ওই ফ্ল্যাটের একটি সিসিটিভি ফুটেজ দেখে চিন্তিত হয়ে পড়েন পুলিশ অফিসারেরা। ফুটেজের সূত্র ধরে খোঁজখবর চালিয়ে এরপর শনিবার রাতে এই তিনজন অপরাধীকে ধরা হয়। জিজ্ঞাসাবাদের পর তারা চুরির কথা স্বীকার করে নিয়েছে। শনিবার রাতে জেরার মুখে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের তরফে বলা হয়েছে, ভিন রাজ্যের ওই দুজন অপরাধীকে জেরা করে তারা জানতে পারেন গত ১৪ ই আগস্ট ২০২০ তারিখে পাটনা সিটি এলাকার একটি ফ্ল্যাট থেকে ২০ লাখ টাকার সোনা চুরি করে এই রাজ্যে পালিয়ে এসেছিল তারা। সেই ঘটনায় কেউ ধরা পড়েনি। তারও আগে পাটনা এলাকায় ৩ কিলো সোনাসহ পুলিশের জালে ধরা পড়ে তারা। কিন্তু সেবারও থানার লকআপ ভেঙে প্রায় সিনেমার কায়দায় পালিয়ে যেতে সক্ষম হয়। এই রাজ্যে গা ঢাকা দিয়ে থাকতে শুরু করার পরও তাদের অপরাধপ্রবণতা কমেনি। রোববার সকালেই ধৃতদের বারাসত কোর্টে তোলা হবে বলে বিধাননগর পুলিশের তরফে জানানো হয়েছে।

```