Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বাংলা পাচ্ছে নতুন একজোড়া মেডিক্যাল কলেজ, গোটা দেশে ৫০টি

দ্য ওয়াল ব্যুরো: নতুন দুটি মেডিক্যাল কলেজ (Medical Colleges) পাচ্ছে বাংলা। বৃহস্পতিবার গোটা দেশে ৫০টি নতুন মেডিক্যাল কলেজের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)। এর মধ্যে দু’টি মেডিক্যাল কলেজ পশ্চিমবঙ্গের।

বাংলা পাচ্ছে নতুন একজোড়া মেডিক্যাল কলেজ, গোটা দেশে ৫০টি

শেষ আপডেট: 9 June 2023 03:19

দ্য ওয়াল ব্যুরো: নতুন দুটি মেডিক্যাল কলেজ (Medical Colleges) পাচ্ছে বাংলা। বৃহস্পতিবার গোটা দেশে ৫০টি নতুন মেডিক্যাল কলেজের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)। এর মধ্যে দু’টি মেডিক্যাল কলেজ পশ্চিমবঙ্গের।

সূত্রের খবর, একটি মেডিক্যাল কলেজ হবে কলকাতা সংলগ্ন সল্টলেক সেক্টর ফাইভে, অন্যটি নদিয়ার চাকদায়। দু’টি মেডিক্যাল কলেজ থেকেই এমএমবিএস কোর্স করা যাবে। দুটি কলেজেই প্রস্তাবিত আসন সংখ্যা ১৫০। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যে যে মেডিক্যাল কলেজগুলিতে তাতে আরও ৩০০টি আসন বাড়তে চলেছে। সেই সঙ্গেই চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রেও নতুন দিশা দেখাবে এই দুটি মেডিক্যাল কলেজ। তবে নতুন দুটি মেডিক্যাল কলেজ সরকারি নয়, সল্টলেটের মেডিক্যাল কলেজটি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এবং নদিয়ারটি কোনও ট্রাস্ট কিংবা পিপিপি মডেলে চালানো হবে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাত, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মধ্য়প্রদেশ, নাগাল্যান্ড, ওড়িশা, কর্নাটক, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে নতুন মেডিক্যাল কলেজ তৈরি হবে। এই ৫০টি মেডিক্যাল কলেজের মধ্যে ২৯টি সরকারি মেডিক্যাল কলেজ। বাকিগুলির মধ্যে কোনওটি বেসরকারি, কোনওটি ট্রাস্ট আবার কোনওটি পিপিপি মডেলে চলবে। সব থেকে বেশি মেডিক্যাল কলেজ তৈরি হবে তেলঙ্গানায়। সেখানে এই পর্বে ১৩টি মেডিক্যাল কলেজের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যার মধ্যে নয়টি সরকারি এবং চারটি ট্রাস্ট নিয়ন্ত্রিত।

রাজ্যের ১৭৯ ওবিসি-র মধ্যে ১১৮টিই মুসলিম সম্প্রদায়ের! বৈষম্যের অভিযোগে চলছে তদন্ত


```