Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ভেটাগুড়িতে জোড়া খুন, বচসার জেরে দুই প্রতিবেশী একে অপরকে ছুরি দিয়ে আঘাত করে

মৃত ওই দুই ব্যক্তির নাম হাসানুর রহমান (৩৫)। বাড়ি কান্তিরখাওয়া এলাকায়। অপরজন ইউসুফ মিয়াঁ(৫৫)। তাঁর বাড়ি দিনহাটা আটিয়াবাড়ি প্রথম খণ্ড পশ্চিম এলাকায়।

ভেটাগুড়িতে জোড়া খুন, বচসার জেরে দুই প্রতিবেশী একে অপরকে ছুরি দিয়ে আঘাত করে

কান্নায় ভেঙে পড়লেন নিহতের স্ত্রী

শেষ আপডেট: 15 January 2025 13:25

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: জোড়া খুনের ঘটনা ঘিরে ফের শিরোনামে ভেটাগুড়ি। দিনহাটার ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নগরমণ্ডল বাজার সংলগ্ন উত্তর বালাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। মৃত ওই দুই ব্যক্তির নাম হাসানুর রহমান (৩৫)। বাড়ি কান্তিরখাওয়া এলাকায়। অপরজন ইউসুফ মিয়াঁ(৫৫)। তাঁর বাড়ি দিনহাটা আটিয়াবাড়ি প্রথম খণ্ড পশ্চিম এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে,  রাত সাড়ে ন'টা নাগাদ নগরমণ্ডল বাজার সংলগ্ন উত্তর বালাডাঙ্গা এলাকায় একে অপরের সঙ্গে বচসায় জড়ায়। তারপর দুজন দুজনকে ছুরি মারে বলে অভিযোগ। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে যান। তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ও দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নগর মণ্ডল বাজার সংলগ্ন উত্তর বালাডাঙ্গা এলাকায় যান। জোড়া খুনের তদন্ত চলছে।

মৃত হাসানুর রহমানের স্ত্রী সাহেরা বানু বলেন, "আমাকে পাশের বাড়ির একজন গিয়ে বলল যে তোমার স্বামীকে কেউ  ছুরি মেরেছে। আমি শোনামাত্র ছুটে গিয়ে দেখি জমিতে পড়ে রয়েছে। পরে তাকে তুলে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার জানান ওর মৃত্যু হয়েছে।" পাড়ার এক ব্যক্তি প্রতিনিয়ত তাঁর স্বামীকে হুমকি দিতেন বলেও অভিযোগ করেন তিনি। 


```