Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যানিংয়ে রাস্তায় বালি-ইট ফেলে রাখা নিয়ে বচসা, হাতাহাতিতে জখম ২

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি তৈরি হচ্ছে প্রতিবেশীর, তাই রাস্তায় ওপরেই বালি-ইট ফেলে রাখা হয়েছিল। অন্যজন প্রতিবাদ করতেই বেঁধে যায় বচসা। পরে হাতাহাতিতে জড়ায় প্রতিবেশী দুই পরিবার। এই ঘটনায় দুজনেই জখম হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার দুই প্রতিবেশী

ক্যানিংয়ে রাস্তায় বালি-ইট ফেলে রাখা নিয়ে বচসা, হাতাহাতিতে জখম ২

শেষ আপডেট: 8 February 2021 09:52

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি তৈরি হচ্ছে প্রতিবেশীর, তাই রাস্তায় ওপরেই বালি-ইট ফেলে রাখা হয়েছিল। অন্যজন প্রতিবাদ করতেই বেঁধে যায় বচসা। পরে হাতাহাতিতে জড়ায় প্রতিবেশী দুই পরিবার। এই ঘটনায় দুজনেই জখম হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার দুই প্রতিবেশী পরিবারের বচসা ও হাতাহাতিতে উত্তেজনা ছড়ায় ক্যানিং থানার দিঘীরপাড় গ্রামপঞ্চায়েতের ট্যাংরাখালি কলেজমোড় সংলগ্ন পাড়ায়। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় সুশীল দাস নামে এক বাসিন্দা বাড়ি তৈরি করেছেন। তাই যাতায়াতের রাস্তায় ওপরেই ফেলে রাখা হয়েছিল ইট-বালি। তাতে স্থানীয় বাসিন্দাদের রাস্তা চলাচলে অসুবিধা হচ্ছিল।  রবিবার সুশীলের পড়শি কার্তিক নস্কর বিষয়টিতে প্রতিবাদ জানান। এরপরেই কার্তিক দাসের পরিবারের ওপর চড়াও হন সুশীল। দুজনেই প্রথমে বচসায় জড়ান। তারপর সেই বচসা হাতাহাতিতে পৌঁছয়। কার্তিক দাসের আত্মীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাস্তার ওপর বালি-ইট বোঝাই করে রেখেছেন সুশীল। রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছিল না। অসুবিধা হচ্ছিল। তাই এদিন সন্ধ্যেয় সুশীলকে রাস্তা থেকে বালি-ইট সরিয়ে অন্যত্র রাখার কথা বলেন কার্তিক। তাতেই সুশীল দাস খেপে যান। লাঠি নিয়ে কার্তিকের দিকে তেড়ে আসেন। কার্তিককে মারধর শুরু করেন সুশীল। প্রাণে বাঁচতে পাশে রাখা একটি ইট নিয়ে সুশীলকেও ছুড়ে মারেন কার্তিক। আঘাত ও পাল্টা আঘাতে দুজনেই গুরুতরভাবে জখম হন। তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা জানিয়েছেন, মারামারিতে জখম দুজনকে উদ্ধার করে রাতে তাঁরাই চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনের অবস্থায়ই গুরুতর। পুলিশ জানিয়েছে, '' রবিবার রাতে দুই প্রতিবেশীর মধ্যে হাতাহাতি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। উভয়পক্ষ থেকেই আমরা অভিযোগ পেয়েছি। সেবিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।''

```