Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কেশপুরে ফের রক্তারক্তি, ২৪ ঘণ্টায় দু’বার তৃণমূলের কোন্দল

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: একটা সময় কেশপুর ছিল বাংলার রাজনীতিতে দগদগে ক্ষত (Keshpur Clash)। বহুদিন হল কেশপুরে বিরোধী বলতে কেউ নেই। তবে রাজনৈতিক হিংসার সঙ্গে কেশপুর যেন সমার্থক হয়ে গিয়েছে। এখন সেখানে লড়াই তৃণমূলেরই (TMC) এক গোষ্ঠীর

কেশপুরে ফের রক্তারক্তি, ২৪ ঘণ্টায় দু’বার তৃণমূলের কোন্দল

শেষ আপডেট: 12 January 2023 16:37

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: একটা সময় কেশপুর ছিল বাংলার রাজনীতিতে দগদগে ক্ষত (Keshpur Clash)। বহুদিন হল কেশপুরে বিরোধী বলতে কেউ নেই। তবে রাজনৈতিক হিংসার সঙ্গে কেশপুর যেন সমার্থক হয়ে গিয়েছে। এখন সেখানে লড়াই তৃণমূলেরই (TMC) এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর।

২৪ ঘণ্টার মধ্যে দু’বার শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে তপ্ত হল পশ্চিম মেদিনীপুরের এই এলাকা। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে কেশপুরের শাঁকপুরে হঠাৎই সংঘর্ষে জড়িয়ে পড়ে ব্লক সভাপতি অনুগামী ও তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন। সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় কেশপুর গ্রামীণ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে দু’জনকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

যদিও তৃণমূলের বক্তব্য, বিজেপির লোকজনই শান্ত কেশপুরকে অশান্ত করতে চাইছে। শাসকদলের বক্তব্য, একটা সময়ে সিপিএম কেশপুরকে বানিয়ে রেখেছিল সন্ত্রাসের আঁতুড়ঘর। এখন সিপিএমের সেই লোকজনই বিজেপিতে গিয়ে ভিড়েছে। তারাই এলাকায় অশান্তি পাকাচ্ছে।

বুধবারই শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত হয়েছিল কেশপুরের শাঁকপুর। সেই ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর ফের বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষের ঘটনায় রীতিমতো অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই শাকপুরে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় বসেছে পুলিশ পিকেট।

জাকিরকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, হারাতে না পেরে কালি লেপার চেষ্টা: তৃণমূল


```