Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার দুই ফুটপাথবাসীর শরীরে করোনা সংক্রমণ! চরম উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন, খোঁজ নেওয়া হচ্ছে খুঁটিয়ে

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ফুটপাথে করোনা-সংক্রমণ! বুধবার এই খবর প্রকাশিত হতেই কার্যত দিশাহারা স্বাস্থ্য ভবন। কার থেকে, কীভাবে সংক্রামিত হলেন ফুটপাথবাসী, কতজন তাঁদের সংস্পর্শে এসেছেন-- এসব খতিয়ে দেখতে যুদ্ধকালীন ব্যস্ততায় আধিকারিকরা। তাও আবার

কলকাতার দুই ফুটপাথবাসীর শরীরে করোনা সংক্রমণ! চরম উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন, খোঁজ নেওয়া হচ্ছে খুঁটিয়ে

শেষ আপডেট: 7 April 2020 14:35

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ফুটপাথে করোনা-সংক্রমণ! বুধবার এই খবর প্রকাশিত হতেই কার্যত দিশাহারা স্বাস্থ্য ভবন। কার থেকে, কীভাবে সংক্রামিত হলেন ফুটপাথবাসী, কতজন তাঁদের সংস্পর্শে এসেছেন-- এসব খতিয়ে দেখতে যুদ্ধকালীন ব্যস্ততায় আধিকারিকরা। তাও আবার এক জন নয়, জানা গেছে, শহরের দু'প্রান্তের দুই ফুটপাথবাসীর ধরা পড়েছে করোনা পজিটিভ! এর পরেই স্বাস্থ্য ভবনের অন্দরে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ এই ঘটনা প্রশ্ন তুলেছে, এতদিন যে তথাকথিত 'উঁচুতলা'র মধ্যে সীমাবদ্ধ ছিল অসুখ, তা কি এবার ফুটপাথেও ছড়িয়ে পড়ল? তেমনটা হলে পরিস্থিতি সামাল দেওয়া কার্যত অসম্ভব হতে পারে। তথ্য বলছে, শহর কলকাতায় লক্ষাধিক মানুষ ফুটপাথে বাস করেন। ফলে কোথা থেকে কত দূর সংক্রামিত হয়েছে অসুখ, তা আন্দাজ করা এই মুহূর্তে অসম্ভব। সূত্রের খবর, বউবাজার থানার এক জন সাব-ইনস্পেক্টর ফুটপাথবাসী এক ব্যক্তিকে নিয়ে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল যান দিন চারেক আগে। ওই পুলিশ চিকিৎসকদের জানান, উপসর্গ দেখে তাঁর মনে হচ্ছে, ফুটপাথবাসী ওই ব্যক্তির শরীরে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ হয়ে থাকতে পারে। ফুটপাথবাসী ওই ব্যক্তি ভিক্ষা করেই দিন গুজরান করেন। কথাও বলতে পারেন না তিনি। উপসর্গ দেখে তাঁকে ভর্তি করে লালারসের সমুনা সংগ্রহ করে পাঠানো হয় ল্যাবে। সোমবার তাঁর রিপোর্ট এলে দেখা যায়, করোনা পজ়িটিভ। সঙ্গে সঙ্গে খবর যায় স্বাস্থ্য ভবনে। এর পরেই মঙ্গলবার স্বাস্থ্য ভবনের নির্দেশে ওই ব্যক্তিকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা চলছে তাঁর। তবে শেষ কয়েক দিনে তিনি কোথায় কোথায় গেছেন, কতজন তাঁর সংস্পর্শে এসেছেন, সেসব কিছুই জানা যায়নি। ওই ব্যক্তি ছাড়াও গার্ডেনরিচের 'টুকরা বস্তি' এলাকার বাসিন্দা ৫৫ বছরের এক ফুটপাথবাসীর শরীরেও মিলেছে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ। কোভিড ১৯-এর উপসর্গ দেখে তাঁকেও স্থানীয় উদ্যোগে ভর্তি করা হয়েছিল এমআর বাঙ্গুর হাসপাতালে। তাঁরও লালারসের নমুনা পরীক্ষার পরে করোনা পজ়িটিভ রিপোর্ট আসে। একই ভাবে স্বাস্থ্য ভবনের নির্দেশে তাঁকেও বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের এক কর্তা জানিয়েছেন, ওই দুই ফুটপাথবাসীর চিকিৎসার থেকেও এখন বড় চিন্তা, কীভাবে তাঁরা দু'জন করোনায় সংক্রামিত হলেন। সংক্রমণের পরে তাঁরা কোথায় গিয়েছিলেন, কারা তাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁরা যে জায়গায় থাকেন সেখানকার ফুটপাথে আর কারা বাস করেন, তাঁদের মধ্যে কারও কোনও উপসর্গ দেখা দিয়েছে কিনা-- সমস্ত বিষয়েই খুঁটিয়ে খবর নেওয়া হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেই জানান তিনি।

```