Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যে ফের করোনা রোগীর মৃত্যু, গত ২৪ ঘণ্টায় দু'জন, বাড়ল সংক্রমণের হার

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য়ে ফের করোনা রোগীর মৃত্যু হল। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ৮টা নাগাদ একজনের মৃত্যু হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। গতকাল সন্ধে ৬টা নাগাত আরও একজনের মৃত্যু হয়েছে। সূত্রের

রাজ্যে ফের করোনা রোগীর মৃত্যু, গত ২৪ ঘণ্টায় দু'জন, বাড়ল সংক্রমণের হার

শেষ আপডেট: 28 April 2023 07:34

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য়ে ফের করোনা রোগীর মৃত্যু হল। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ৮টা নাগাদ একজনের মৃত্যু হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। গতকাল সন্ধে ৬টা নাগাত আরও একজনের মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগরের বাসিন্দা বিদেশ দত্ত (৭৭) করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে সিসিইউতে রাখা হয়েছিল। অবস্থা গুরুতর ছিল বলে জানা গেছে। আজ সকালে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, গতকাল সন্ধেয় মৃত্যু হয়েছে হাওড়া বি গার্ডেনের বাসিন্দা জহরলাল রায়ের। ৬৮ বছর বয়সী ওই ব্যক্তি পারকিনসন্স রোগে আক্রান্ত ছিলেন। সিভিয়ার কোভিড নিউমোনিয়াও ধরা পড়েছিল তাঁর। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

কিছুদিন আগে আরজি কর মেডিক্যাল কলেজে কোভিড নিউমোনিয়া নিয়ে মৃত্যু হয়েছিল বছর পনেরোর এক কিশোরের। এর আগে বেলেঘাটা আইডি হাসপাতালে দমদমের বাসিন্দা এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল কোভিড নিউমোনিয়ায়। করোনার কারণে যে নিউমোনিয়া (Covid Pneumonia), সেটাই কোভিড নিউমোনিয়া। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে শ্বাসনালির। শ্বাসনালির উপরের অংশটি আক্রান্ত হলে সর্দি-কাশি, জ্বর হয়। আর নীচের অংশ অর্থাৎ ফুসফুস যদি কোভিড ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়, তবে জটিলতা আরও বাড়ে।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সমস্ত নিয়োগ মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, বেনজির ঘটনা

করোন সংক্রমণ নতুন করে মাথাচাড়া দিয়েছে। দেশে প্রায় প্রতিদিনই হাজারের বেশি সংক্রমণ ধরা পড়ছে। মৃত্যুও হচ্ছে। দিল্লিতে এখনই সংক্রমণের হার ২১ শতাংশের বেশি। বাংলাতেও করোনা আগের থেকে কমলেও উদ্বেগ কাটেনি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের বর্তমান সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৯০২ জন। সংক্রমণের হার বা কোভিড পজিটিভিটি রেট ১৪ শতাংশের উপরে।


```