Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিদেবপুরের ফ্ল্যাটে যুবকের ঝুলন্ত দেহ, মাটিতে পড়ে নিথর 'প্রেমিকা'! মিলল সুইসাইড নোট

দ্য ওয়াল ব্যুরো: বন্ধ ফ্ল্যাটের দরজা, বাইরে থেকে স্ত্রী হাজার ডাকাডাকি করে সাড়া মেলেনি। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে। হরিদেবপুরের ওই বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশের চোখ কপালে ওঠার জোগাড়। দেখা যায়, সিলিং থেকে ঝুলছেন

হরিদেবপুরের ফ্ল্যাটে যুবকের ঝুলন্ত দেহ, মাটিতে পড়ে নিথর 'প্রেমিকা'! মিলল সুইসাইড নোট

শেষ আপডেট: 9 February 2023 11:50

দ্য ওয়াল ব্যুরো: বন্ধ ফ্ল্যাটের দরজা, বাইরে থেকে স্ত্রী হাজার ডাকাডাকি করে সাড়া মেলেনি। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে। হরিদেবপুরের ওই বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশের চোখ কপালে ওঠার জোগাড়। দেখা যায়, সিলিং থেকে ঝুলছেন এক যুবক আর মাটিতে পড়ে রয়েছে এক মহিলার নিথর দেহ (Haridevpur Death)।

বৃহস্পতিবার হরিদেবপুরের চাঁদার ভিলেজের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে জোড়া দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রবীন্দ্র কুমার চৌরাসিয়া। জানা গেছে, রবীন্দ্রর স্ত্রী ও দুই সন্তান বেহালাতে থাকেন। এদিকে হরিদেবপুরে একটি ফ্ল্যাট ছিল রবীন্দ্রর।

রবীন্দ্রর স্ত্রীর অভিযোগ, এদিন সকাল থেকেই স্বামীর নম্বরে ফোন করে পাননি। তাই গাড়ি ভাড়া করে চলে আসেন হরিদেবপুরে। সেখানে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ফ্ল্যাটের হদিশ পান তিনি। সেই ফ্ল্যাটে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ।

তারপরই শুরু হয় ডাকাডাকি। কিন্তু কোনও সাড়াশব্দ না পাওয়ায় খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। পুলিশ এসে দরজা ভেঙে জোড়া দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, বন্ধ ঘর থেকে একটি হিন্দিতে লেখা সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেই নোটে রবীন্দ্র তাঁর মৃত্যুর জন্য দায়ী করেছেন সাগুত্তা পারভিনকে। কিন্তু কে এই সাগুত্তা? পুলিশের প্রাথমিক অনুমান, মৃত মহিলার নামই সাগুত্তা।

পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে এই দু'জনের মৃত্যু হল সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপড়েন থেকেই এই মৃত্যু হতে পারে।

‘মন্ত্রীর বেআইনি টাকা হ্যান্ডেল করে’, বালিগঞ্জে নগদ বাজেয়াপ্ত করে বিস্ফোরক দাবি ইডির


```