Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দামোদরে ডুবে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান : ফের দামোদরের জলে ডুবে মৃত্যু হল দুই ছাত্রের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের রথতলার দামোদরের চরমানায়। মৃত দুই নবম শ্রেণির ছাত্রের নাম ছোট্টু তুরি (১৪) ও ভিকি সেখ (১৪)। দুজনের বাড়ি বর্ধমানের ১ নম্বর ওয়ার্ডের

দামোদরে ডুবে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

শেষ আপডেট: 20 July 2018 09:49

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান : ফের দামোদরের জলে ডুবে মৃত্যু হল দুই ছাত্রের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের রথতলার দামোদরের চরমানায়। মৃত দুই নবম শ্রেণির ছাত্রের নাম ছোট্টু তুরি (১৪) ও ভিকি সেখ (১৪)। দুজনের বাড়ি বর্ধমানের ১ নম্বর ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলা পাড়ায়। বৃহস্পতিবার দুপুরে ১১ জন বন্ধু মিলে দামোদরের রথতলার চরমানায় বেড়াতে গিয়েছিল। অবৈজ্ঞানিক ও বেআইনি ভাবে মেশিন দিয়ে নদী গর্ভ থেকে বালি তোলায় দামোদরের বিভিন্ন জায়গায় গভীর গর্ত তৈরি হয়েছে। বর্ষায় জল জমে যাওয়ায় গর্তের গভীরতা বোঝা যায় না। আর তাতেই স্কুল পড়ুয়ারা নেমেছিল বলে জানিয়েছেন তাঁদের পরিজনরা। দুজন তলিয়ে গেলেও বাকিরা বেঁচে যায়। কিন্তু  বাড়ি ফিরে ভয়ে কাউকে কিছু বলেনি। পরিবারের লোকজন রাতভর খোঁজাখুজির পরেও     ছোট্টু ও ভিকির  খোঁজ না মেলায় প্রতিবেশীরা সহপাঠীদের চাপ দিতেই দামোদরের বেড়াতে যাওয়ার বিষয়টি সামনে আসে। ছোট্টু ও ভিকি জলে তলিয়ে গেছে বলে জানায় তারা। এরপরই প্রতিবেশীরা চরমানায় গিয়ে নৌকায় তল্লাশি করে দুটি দেহ উদ্ধার করে।

```