উন্নতমানের শক্তিশালী কার্বাইন-সহ কোচবিহারে পাকড়াও দুই যুবক
দ্য ওয়াল ব্যুরো: শক্তিশালী ও উন্নত প্রযুক্তির কার্বাইন-সহ কোচবিহারে ধরা পড়ল দুই যুবক। স্থানীয় সূত্রে খবর, ধৃতেরা এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
ধৃতদের নাম প্রশান্ত বর্মন ও লিটন শীল। দু'জনের
শেষ আপডেট: 12 July 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: শক্তিশালী ও উন্নত প্রযুক্তির কার্বাইন-সহ কোচবিহারে ধরা পড়ল দুই যুবক। স্থানীয় সূত্রে খবর, ধৃতেরা এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
ধৃতদের নাম প্রশান্ত বর্মন ও লিটন শীল। দু'জনেরই বাড়ি ভেটাগুড়ির ব্রাহ্মণ চৌকি এলাকায়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, প্রশান্ত ও লিটন এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত।
পুলিশ জানিয়েছে, কোচবিহারের ১ নম্বর ব্লকের চিল্কিরহাট এলাকায় দিন কয়েক ধরেই অশান্তি চলছিল। কিছু লোকজন সেখানে অস্থিরতা তৈরি করছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই মতো এলাকায় নজর রাখা শুরু হয়। চিল্কিরহাটে বাইরে থেকে আগ্নেয়াস্ত্র আমদানি করা হচ্ছে
খবর পেয়ে শনিবার এলাকার নানা জায়গায় ওঁৎ পেতে থাকে পুলিশ। সন্ধের দিকে ধরা পড়ে প্রশান্ত ও লিটন। তাদের কাছ থেকে কার্বাইন ও গুলি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, এদের আরও দুই সঙ্গী ছিল। তবে তাদের ধরা যায়নি।

কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় বলেন, "জেলার পুলিশ সুপার নিমহালকার সন্তোষ উত্তম রাও গোটা তদন্তের তদারকি করছেন।" এত উন্নতমানের কার্বাইন তাদের হাতে কী ভাবে এল, সেটা খতিয়ে দেখছে পুলিশ। জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে জানা গেছে। ধৃতদের সঙ্গে বিজেপির এক প্রভাবশালী নেতারও যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। যদিও এ ব্যাপারে পুলিশ কিছু বলেনি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে, অস্ত্র পাচারের সঙ্গে জড়িতদের নাম জানার চেষ্টা চলছে।