Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ভাতারের লব-কুশের গলায় মালা দিলেন যমজ অর্পিতা-পারমিতা! ভ্রান্তিবিলাস হবে না তো

https://www.youtube.com/watch?v=lsocGN1YZqI দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শেক্সপিয়রের 'কমেডি অফ এররস' থেকে অনুপ্রাণিত হয়ে একসময় সিনেমা, যাত্রা, থিয়েটারে বহু চরিত্র তৈরি হয়েছে। বিদ্যাসাগরের লেখা ‘ভ্রান্তিবিলাস’ নিয়ে বাংলা ও হিন্দি ছা

ভাতারের লব-কুশের গলায় মালা দিলেন যমজ অর্পিতা-পারমিতা! ভ্রান্তিবিলাস হবে না তো

শেষ আপডেট: 7 December 2022 11:39

https://www.youtube.com/watch?v=lsocGN1YZqI

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শেক্সপিয়রের 'কমেডি অফ এররস' থেকে অনুপ্রাণিত হয়ে একসময় সিনেমা, যাত্রা, থিয়েটারে বহু চরিত্র তৈরি হয়েছে। বিদ্যাসাগরের লেখা ‘ভ্রান্তিবিলাস’ নিয়ে বাংলা ও হিন্দি ছায়াছবিও হয়েছে। হয়েছে টেলিফিল্মও। বাস্তবেও ঠিক এমনটাই ঘটল পূর্ব বর্ধমানের কুড়মুনে। দুই যমজ বোন (Twin Sisters) মালা দিল (Married) দুই যমজ ভাইয়ের (Twin Brothers) গলায়। একেবারে আট হাত এক হল ছাদনাতলায়। চমকপ্রদ বলেই ঘটনা ভাইরাল সমাজ মাধ্যমেও।

কুড়মুনের বাসিন্দা দুই যমজ বোন অর্পিতা আর পারমিতা। সদ্য কলেজ শেষ হয়েছে তাঁদের। তাই বিয়ের খোঁজ করতে বাড়ির লোক উঠে-পড়ে লাগেন। কিন্তু দুই বোন যে ছোট থেকে সব সময় একসঙ্গে থেকেছে। তারা একে অপরকে ছাড়তে রাজি নয়। অগত্যা খোঁজ চলতে থাকে এমন পরিবারের, যেখানে একই সঙ্গে বিয়ে দেওয়া যায় দুই কন্যার।

কিন্তু এ যে একেবারে মেঘ না চাইতেই জল! পূর্ব বর্ধমানেরই ভাতারে খোঁজ মিলল লব-কুশের। তাঁরাও যমজ ভাই। বিয়ের কথাবার্তা পাকা হয়ে যায়। রবিবার ছাদনাতলায় অর্পিতা আর পারমিতা বরণ করে নেয় লব এবং কুশকে।
অনেকেই মজা করে বলছেন, বিবাহিত জীবনে চিনতে ভুল করে বিপত্তি হবে নাতো! তা নিয়ে অবশ্য আদৌ ভাবিত নন দুই জুটি। মনের মানুষকে কি আর চিনতে ভুল হয়!

কিশোরীকে খুনের অভিযোগে সাত বছর ধরে জেলবন্দি যুবক! অথচ দিব্যি সংসার করছে সেই ‘মৃত’


```