
শেষ আপডেট: 17 May 2022 15:14
দ্য ওয়াল ব্যুরো: তুফানগঞ্জে (Tufanganj) নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল (drowned) এক স্কুল পড়ুয়া। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরান ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের উল্লারঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
শৌচকর্মে গিয়ে অপহৃত নাবালিকা, বিহারে পাচার করে দেওয়ার অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে রায়ডাক নদীতে বিনয় সূত্রধর, অজয় বিশ্বাস ও সৌরভ সাহা নামে তিন বন্ধু স্নান করতে নেমেছিল। সেসময় হঠাৎই তিনজন স্রোতে ভেসে যেতে থাকে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে দুজনকে উদ্ধার করতে পারলেও সৌরভ সাহা নামের আরেকজনকে খুঁজে পাওয়া যায় নি।
হোটেলে ঢুকে কবজি ডুবিয়ে ভাত-মাছ খেল বাঁদর! দেখুন ভিডিও
সূত্রের খবর, তিনজনেরই বাড়ি তুফানগঞ্জ পুরসভার হরিরধাম এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ বাহিনী। তুফানগঞ্জ-১ এর বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায়, অন্দরান ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধরণীকান্ত বর্মণও ঘটনাস্থলে যান। নিখোঁজ পড়ুয়ার খোঁজে নদীতে ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিডিও দেবঋষি বন্দোপাধ্যায়।