Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মহিলাকে চুলের মুঠি ধরে টেনে গাড়িতে তোলায় ক্লোজ করা হল তুফানগঞ্জের এক পুলিশ আধিকারিককে

"সালিশি সভার মধ্যেই তৃণমূল নেতা জাহাঙ্গীর আমাকে মারল। কিন্তু থানায় অভিযোগ জানাতে চেয়েও পারিনি। পুলিশ কোনও কথা শোনেনি। কেসও নেয়নি।" 

মহিলাকে চুলের মুঠি ধরে টেনে গাড়িতে তোলায় ক্লোজ করা হল তুফানগঞ্জের এক পুলিশ আধিকারিককে

মহিলাকে চুলের মুঠি ধরে টেনে গাড়িতে তোলার অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 14 May 2024 16:46

দ্য় ওয়াল ব্যুরো, কোচবিহার: গ্রাম পঞ্চায়েতের সামনে আন্দোলনরত এক মহিলাকে চুলের মুঠি ধরে টেনে গাড়িতে তোলায় ক্লোজ করা হল তুফানগঞ্জের এক পুলিশ আধিকারিককে। জেলা পুলিশ আধিকারিক জানান, ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

নিগৃহীতা মহিলা জানান, একটা পারিবারিক বিবাদ মেটানোর জন্য গত ৯ তারিখ তাঁদের বাড়িতে সালিশি সভা বসে। বচসা শুরু হতেই এই সালিশি সভার ভিতরেই এলাকার তৃণমূল নেতা জাহাঙ্গীর আলি তাঁকে মারধর করেন। ওই নেতার বিরুদ্ধে থানায় গিয়েও কোনও প্রতিকার পাননি তিনি। থানায় তাঁর অভিযোগই নেওয়া হয়নি। তাঁর কথায়, "সালিশি সভার মধ্যেই তৃণমূল নেতা জাহাঙ্গীর আমাকে মারল। কিন্তু থানায় অভিযোগ জানাতে চেয়েও পারিনি। পুলিশ কোনও কথা শোনেনি। কেসও নেয়নি।" 

এরপরেই সোমবার নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে ঘটনার বিচার চেয়ে আন্দোলন শুরু করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, প্রকাশ্যেই পুলিশের এক এসআই তাঁকে মারতে মারতে গাড়িতে তোলেন। সকলের সামনেই ধরা হয় তাঁর চুলের মুঠি। সেই খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। একজন মহিলাকে কী করে চুলের মুঠি ধরে টেনে ওই পুলিশ আধিকারিক গাড়িতে তুললেন, তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকার মানুষ।  

অভিযোগ পাওয়ার পরেই ওই পুলিশ আধিকারিককে এদিন ক্লোজ করা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করেছে জেলা পুলিশ।


```