Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতের অন্ধকারে রাস্তা থেকে আস্ত ট্রাক চুরি! হৈচৈ কাণ্ড মালবাজারে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ব্যাটারি বা টায়ার নয়, জাতীয় সড়কের ( National Highway ) পাশ থেকে রাতের আঁধারে চুরি হয়ে গেল এক আস্ত ট্রাক ( Truck Stolen )। মঙ্গলবার শেষ রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের ( Duars ) মালবাজার শহরে এক নম্বর ওয়ার্ডে জাতীয়

রাতের অন্ধকারে রাস্তা থেকে আস্ত ট্রাক চুরি! হৈচৈ কাণ্ড মালবাজারে

শেষ আপডেট: 21 December 2022 15:39

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ব্যাটারি বা টায়ার নয়, জাতীয় সড়কের ( National Highway ) পাশ থেকে রাতের আঁধারে চুরি হয়ে গেল এক আস্ত ট্রাক ( Truck Stolen )। মঙ্গলবার শেষ রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের ( Duars ) মালবাজার শহরে এক নম্বর ওয়ার্ডে জাতীয় সড়কের ধারে।

কিছুদিন ধরে মালবাজার শহরের এদিক ওদিক গলার হার ছিনতাই, ম্যানিব্যাগ চুরি কিম্বা মোবাইল চুরির ঘটনা ঘটছিল। এবার এক আস্ত ট্রাক চুরি। শহরে ট্রাক রাখার জন্য আলাদা কোনও টার্মিনাস নেই। দোকানের সামনে কিংবা জাতীয় সড়কের পাশে ট্রাক রেখে রাতে চালকরা বাড়ি যায়।

শিলিগুড়িতে পাক চর সন্দেহে গ্রেফতার বিহারের যুবক, সেনা ছাউনির তথ্য পাচারের অভিযোগ

মাল দমকল কেন্দ্রের কাছে জাতীয় সড়কের পাশে ট্রাক রেখে বাড়ি যান চালক বাবলু মহম্মদ। উল্টো দিকেই ট্রাক মালিক সুরেশ শা'র মোটর পার্টসের দোকান। মালিকও রাতে বাড়ি চলে যায়। সকালে মালিক দোকানে এসে দেখেন ট্রাক নেই। ড্রাইভারের খোঁজ নিতেই জানতে পারেন তিনি বাড়িতে রয়েছে। এরপরেই থানায় এজাহার করেন মালিক সুরেশ শা।
সুরেশবাবু বলেন, “রাতে দোকানের সামনে আমার গাড়িগুলো থাকে। কালও ওইভাবে ছিল। সকালে এসে দেখি ট্রাকটি নেই। ড্রাইভারকে ফোন করতে ও বলে বাড়িতে আছে। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেছি।” চালক বাবলু মহম্মদ জানান, এর আগে ব্যাটারি ও তেল চুরি হয়েছে কিন্তু আস্ত ট্রাক যে চুরি হয়ে যেতে পারে ভাবতেই পারেননি।

ট্রাক মালিক সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, “বাস্তবিক শহরে নিরাপত্তা নেই। আগে তেল ব্যাটারি চুরি হয়েছে, এবার ট্রাক চুরি। পুলিশের নজরদারি বাড়ানো দরকার। পাশাপাশি শহরে ট্রাক রাখার জন্য একটা টার্মিনাস খুব দরকার।” পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


```