Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলপাইগুড়িতেও এবার ফুটবে ট্রপিক্যাল অর্কিড! বিকল্প চাষের জন্য গড়ে উঠেছে অত্যাধুনিক ফার্ম

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ট্রপিক্যাল অর্কিডের (Tropical Orchid) জগৎ গড়ে উঠছে জলপাইগুড়িতে। সেখানেই ফুটবে রংবেরঙের অর্কিড। মূলত বিকল্প চাষের দিকে উত্তরবঙ্গের (North Bengal) চাষিদের ঝোঁক বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের খাদ্য প্রক

জলপাইগুড়িতেও এবার ফুটবে ট্রপিক্যাল অর্কিড! বিকল্প চাষের জন্য গড়ে উঠেছে অত্যাধুনিক ফার্ম

শেষ আপডেট: 19 April 2023 14:37

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ট্রপিক্যাল অর্কিডের (Tropical Orchid) জগৎ গড়ে উঠছে জলপাইগুড়িতে। সেখানেই ফুটবে রংবেরঙের অর্কিড। মূলত বিকল্প চাষের দিকে উত্তরবঙ্গের (North Bengal) চাষিদের ঝোঁক বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ।

জলপাইগুড়ি (Jalpaiguri) মোহিত নগরে দশ একর জমির উপর গড়ে উঠছে ফার্ম হাউস। সেখানে থাকবে অত্যাধুনিক পলি হাউসও। পিপিপি মডেলেই গড়ে উঠছে ফার্মটি। ফল ও ফুল চাষের বাণিজ্যিক উন্নয়নের উদ্দেশ্যে এই পদক্ষেপ বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।

মাস খানেকের মধ্যেই এসে পৌঁছাবে ট্রপিক্যাল অর্কিড। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সেই অর্কিড থেকে চারা তৈরি করে চাষিদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। তাছাড়াও ড্রাগন ফল, মালটা, সিডলেস লেবুর মতো বিদেশি ফলের সঙ্গে আপেল, কুল, আম, পেয়ারার উন্নত প্রজাতির গাছের চারা তৈরি হবে এখানেই। সমস্ত ফুল ও ফলের চারা এখান থেকে বিনামূল্যে পাবেন উত্তরবঙ্গের বিভিন্ন ব্লকের চাষিরা। ইতিমধ্যে কয়েকটি বিদেশি ফলের চারা বিনামূল্য বিতরণ করা হয়েছে। এই সমস্ত ফলের চাষ করে জেলার চাষিদের আর্থিকভাবে লাভবান করে তোলাই রাজ্য সরকারের লক্ষ্য বলে সংশ্লিষ্ট দফতরের তরফে জানানো হয়েছে।

উদ্যোন পালন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব পরিদর্শনে

পরিকাঠামোর কাজ সরেজমিন খতিয়ে দেখতে জলপাইগুড়িতে মোহিতনগর ফার্ম পরিদর্শন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর সুব্রত গুপ্ত। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু।

ফার্মের পার্টনার উৎপল ব্যানার্জি বলেন, 'এই ১০ একর জায়গা পড়ে ছিল। সরকার আমাকে এই জায়গা ব্যবহার করতে দিয়েছে। আমরা এখানে গতবছর প্রায় সাড়ে সাত লক্ষ চারা গাছ উৎপাদন করতে পেরেছি। যা পুরোটাই বিক্রি হয়ে গেছে। এখান থেকেই আমরা ৬২ লক্ষ টাকা রেভিনিউ সরকারকে দিতে পেরেছি। চলতি বছরে আমাদের টার্গেট দ্বিগুণ। আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি।'

চারা তৈরি প্রস্তুতি চলছে

উৎপলবাবু আরও জানান, উত্তরপূর্ব ভারতে ট্রপিক্যাল অর্কিড ফুল ও গাছের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাষের মাধ্যমে উত্তরবঙ্গের চাষিরা খুব লাভবান হতে পারবেন।

ডক্টর সুব্রত গুপ্ত বলেন, উত্তরবঙ্গের চাষিরা ফুলচাষে বেশ উৎসাহী। ইতিমধ্যে জারবেরা ফুল চাষে উৎসাহ দেখা গিয়েছে। সেই কথা মাথায় রেখে এবার ট্রপিক্যাল অর্কিড চাষে দিকে চাষিদের ঝোঁক বাড়ানোর চেষ্টা চলছে। যা ফুলের বাজারে অন্যতম দামি ফুল। এরজন্য থাইল্যান্ড থেকে খুব ছোট আকারের চারা আনা হবে। সেই গাছ এখানে বড় করে তোলার জন্য বিশেষ পরিকাঠামো তৈরি করা হয়েছে। যেখানে বিজ্ঞানসম্মত উপায়ে সেগুলো বড় করা হবে। তারপর সেগুলো কৃষকদের মধ্যে সরবরাহ করা হবে। এতে এখানকার কৃষকরা আগামীদিনে আরও লাভবান হবেন।

গরমে পড়তে বসাই দায়, ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে অসুস্থ ছোট্ট ছেলে! কী করল কলকাতা পুলিশ


```