Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খড়গপুরে জাতীয় সড়কে ট্রলি-লরি সংঘর্ষ, আহত ৩, ট্রাফিক নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় সড়কের ওপর দুর্ঘটনায় উত্তেজনা ছড়ালো খড়গপুরে। সকালে ৬ নম্বর জাতীয় সড়কের ওপর ১০ চাকার একটি লরি মালবোঝাই একটি মোটর ট্রলিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এই দুর্ঘটনায় আহত হয় ৩ জন। ট্রলিটিতে থাকা সমস্ত জিনিস সড়কের ওপর ছিটকে প

খড়গপুরে জাতীয় সড়কে ট্রলি-লরি সংঘর্ষ, আহত ৩, ট্রাফিক নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ

শেষ আপডেট: 5 February 2021 11:46

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় সড়কের ওপর দুর্ঘটনায় উত্তেজনা ছড়ালো খড়গপুরে। সকালে ৬ নম্বর জাতীয় সড়কের ওপর ১০ চাকার একটি লরি মালবোঝাই একটি মোটর ট্রলিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এই দুর্ঘটনায় আহত হয় ৩ জন। ট্রলিটিতে থাকা সমস্ত জিনিস সড়কের ওপর ছিটকে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় ৩ জনকে উঠিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এরপর শুরু রাস্তা অবরোধ। স্থানীয়দের অভিযোগ, সিভিক ভলান্টিয়ার এখানে উপস্থিত থাকলেও তিনি হাতগুটিয়ে ট্রাফ্রিক কন্ট্রোল বুথের মধ্যেই বসেছিলেন। ফলে দুর্ঘটনাটি ঘটে যায়। সকাল থেকে যানবাহন নিয়ন্ত্রণ ছিল ঢিলেঢালা। রাস্তা পারাপার করতে অসুবিধা হচ্ছিল সাধারণ মানুষের। পুলিশ জানিয়েছে, খড়গপুর থানার এলাকার মাদপুরে এই দুর্ঘটনা ঘটেছে। আহত তিনজন এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার পর পুলিশ সেখানে গেলে তাদের ওপর ক্ষোভ উগরে দেয় জনতা। পরে জাতীয় সড়কে অবরোধ শুরু করেন তাঁরা। প্রায় এক ঘণ্টা ধরে জাতীয় সড়কের ওপর অবরোধ চলতে থাকে। ফলে তা সামলাতে খড়গপুরের এসডিপিও দীপক সরকারকে ছুটে যেতে হয়। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তবুও অবরোধকারীরা পিছু হটতে নারাজ ছিলেন। তাঁদের দাবি ছিল, ঘাচক লরি ও তার চালক-খালাসিকে তাঁদের সামনে হাজির করতে হবে। নাছোড়বান্দা অবরোধকারীদের হঠাতে পরে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।  

```