Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

যে দশটায় ভোট হয়েছে, তৃণমূলের বউনি হবে না: মিট দ্য প্রেস-এ দিলীপ

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দু’দফার ভোট হয়ে যাওয়ার পর বিজেপি নেতা মুকুল রায় আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, “পাঁচে পাঁচ বিজেপি।” তারপর তৃতীয় দফায় আরও পাঁচটি আসনে ভোট হয়ে গিয়েছে বাংলায়। বৃহস্পতিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অ

যে দশটায় ভোট হয়েছে, তৃণমূলের বউনি হবে না: মিট দ্য প্রেস-এ দিলীপ

শেষ আপডেট: 25 April 2019 11:12

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দু’দফার ভোট হয়ে যাওয়ার পর বিজেপি নেতা মুকুল রায় আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, “পাঁচে পাঁচ বিজেপি।” তারপর তৃতীয় দফায় আরও পাঁচটি আসনে ভোট হয়ে গিয়েছে বাংলায়। বৃহস্পতিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি আরও কয়েক ধাপ এগিয়ে জানিয়ে দিলেন, “এই দশটায় তৃণমূলের বউনি হবে না।” প্রথম দু’দফার পাঁচ আসনে ভোট হয়ে যাওয়ার পর যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এখন আর বিয়াল্লিশে বিয়াল্লিশ নয়। যে পাঁচটিতে ভোট হয়েছে সবকটিতেই তৃণমূল জিতবে। তাই এখন সাঁইত্রিশে সাঁইত্রিশ।” মমতাও দাবি করেছেন দশে দশ হচ্ছে। কিন্তু দিলীপবাবুর বক্তব্য, “ও সব কর্মীদের মনোবল বাড়ানোর জন্য বলতে হয় বলছে। তৃণমূল খাতা খুলতে পারেনি এখনও। এটা তৃণমূল ও জানে।” এ বার বিজেপি কটি আসন বাংলা থেকে পায় সে দিকে নজর সকলের। কারণ কম ঢক্কানিনাদ হচ্ছে না। বিজেপি সভাপতি অমিত শাহ গত বছরের মাঝামাঝি সময়েই রাজ্য নেতাদের কোটা বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন, “একুশটি আসন চাই-ই চাই।” রাজ্য নেতাদের অনেকেই ইদানিং বলছেন, “তেইশটি আসন নিশ্চিত।” এ দিনও খড়্গপুরের বিধায়ক বলেন, “বাংলায় কমপক্ষে ২৩টি আসন পাবে বিজেপি।” কিন্তু কোন  কোন আসন? দিলীপের জবাব, “২৩ মে বিকেলে ২৩টি আসন দেখে নেবেন।” এমনিতে তাঁর কথা বলা নিয়ে রাজ্য রাজনীতিতে কম ঝড় বয়নি। অনেকেই তাকে ‘কুকথা’ বলেন। কিন্তু মানতে রাজি নন দিলীপ। তাঁর কথায়, “যে, যে ভাষা বোঝেন, তাঁকে সে ভাষাতেই বোঝাতে হয়। নাহলে তিনি বুঝতে পারেন না।” সেই সঙ্গে তিনি এ-ও দাবি করেন, তাঁর এই ধরনের কথার জন্যই বাংলায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে বিজেপি । তবে বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, “এখন আর আমি সে সব বলছি না। কারণ যা বলার বলা হয়ে গিয়েছে।” তৃণমূলের খাতা খুলবে না বলে দিলীপ যে মন্তব্য করেছেন, তা নিয়ে শাসক দলের এক নেতা বলেন, “সব বুথে যাঁদের এজেন্ট দেওয়ার সাংগঠনিক শক্তি নেই তাঁরাই দেখছি বড় বড় ভাষণ দিচ্ছেন। গণনার দিন দুপুরের পর মুখ দেখাতে পারবেন তো?”

```