
শেষ আপডেট: 21 November 2022 09:13
দ্য ওয়াল ব্যুরো: এভাবেও ফিরে আসা যায়!
বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেস। সাধারণত পুরসভা বা পঞ্চায়েত স্তরে শাসক দলকে পরাস্ত করাই মুশকিল। সেই বাম জমানা থেকে এই ধারা চলছে। কিন্তু শুক্রবার ব্যতিক্রম ঘটে গেল ঝালদা পুরসভায়। শাসকদলকে পরাস্ত করে আস্থা ভোটে জিতল কংগ্রেস (Trinamool was defeated by Congress)। তাদের সমর্থন করলেন দুই নির্দল কাউন্সিলর।
ঝালদা পুরসভায় (Jhalda Municipality) মোট আসন সংখ্যা হল ১২। আস্থা ভোটে কংগ্রেসের ৫ জন এবং ২ জন নির্দল ভোট দিয়েছেন। সমূহ পরাজয় দেখে ভোটাভুটিতে অনুপস্থিত থেকেছেন তৃণমূলের কাউন্সিলররা।
আদালতের রায়ের ভিত্তিতে সোমবার ঝালদা পুরসভায় তলবি সভা বসেছিল। এই সভা ঘিরে সকাল থেকে উত্তেজনা ছিল পুরুলিয়ার ঝালদা শহরে। গোটা শহরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। ঝালদা পুরসভাও ঘিরে রেখেছিল পুলিশের বলয়। সেই সঙ্গে বলা হয়েছিল পুরসভার ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত করা যাবে না।
পুরসভা ভোটের পর ঝালদায় নির্দলদের নিয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই নির্দলরা মুখ ঘুরিয়ে নেন। গত ১৩ অক্টোবর ঝালদা পুরসভার পুরপ্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন বিরোধী কাউন্সিলাররা। এর পর থেকে তলবি সভা ডাকা নিয়ে তৈরি হয় শাসক-বিরোধী টানাপড়েন। বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। অবশেষে কলকাতা হাইকোর্টের রায়ে আজ ২১ শে নভেম্বর সোমবার ঝালদা পুরসভায় আস্থা ভোট হয়। আর সেই ভোটে শেষ হাসি হাসে কংগ্রেসই।
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তৃণমূলের পার্টি অফিস ভাঙার নির্দেশ, সময় বেঁধে দিল হাইকোর্ট