Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডানকুনি টোল প্লাজায় চাকরির জন্য নিজের প্যাডে চিঠি দিয়ে বিতর্কে তৃণমূল কাউন্সিলর

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ডানকুনি টোল প্লাজায় (Dankuni toll plaza) কর্মী নিয়োগের ব্যাপারে তাঁর মতামত নিতে অনুরোধ করে নিজের প্যাডে চিঠি দিয়ে বিতর্কে (controversy) জড়ালেন তৃণমূল কাউন্সিলর (Trinamool councilor)। এভাবে চিঠি দিয়ে তিনি ভুল করেছেন

ডানকুনি টোল প্লাজায় চাকরির জন্য নিজের প্যাডে চিঠি দিয়ে বিতর্কে তৃণমূল কাউন্সিলর

শেষ আপডেট: 3 January 2023 13:13

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ডানকুনি টোল প্লাজায় (Dankuni toll plaza) কর্মী নিয়োগের ব্যাপারে তাঁর মতামত নিতে অনুরোধ করে নিজের প্যাডে চিঠি দিয়ে বিতর্কে (controversy) জড়ালেন তৃণমূল কাউন্সিলর (Trinamool councilor)। এভাবে চিঠি দিয়ে তিনি ভুল করেছেন বলে মনে করছে দল। তবে তৃণমূল কাউন্সিলর হাসান মণ্ডল দাবি করেন, টোল প্লাজা তাঁর ওয়ার্ডে। তাই কর্মী নিয়োগের সময় তাঁর সঙ্গে আলোচনার কথা বলে কোনও অন্যায় করেননি। বিজেপির অভিযোগ, এভাবেই সর্বত্র চাকরির ক্ষেত্রে নিজেদের লোককে নিয়োগ করে তৃণমূল। পরের পর দুর্নীতি সামনে এলেও তা থেকে তারা কোনও শিক্ষাই নেয় না।

মডার্ন রোড মেকার প্রাইভেট লিমিটেড সংস্থার অধীনে রয়েছে ডানকুনি টোল প্লাজা। এখানে কর্মী নিয়োগের দাবিতে ৩১ ডিসেম্বর মিছিল করে ডেপুটেশন দেয় তৃণমূল। নেতৃত্বে ছিলেন ডানকুনি পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডল। অভিযোগ একটি চিঠি দিয়ে তৃণমূল কাউন্সিলর টোল প্লাজা কর্তৃপক্ষকে জানান, কর্মী নিয়োগের সময় তাঁর সঙ্গে যেন আলোচনা করা হয়। বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদকের অভিযোগ, তৃণমূল বেকারদের চাকরি চুরি করছে। তাঁর সরকারি লেটার প্যাড ব্যবহার করে ডানকুনির কাউন্সিলর চাকরির সুপারিশ করছেন এটা লজ্জার।

ডানকুনি টোল প্লাজার তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি সুবীর মুখোপাধ্যায়ও এই ঘটনার নিন্দা করেছেন। তিনি একইসঙ্গে হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছেন। সুবীরবাবু বলেন, “হাসান মণ্ডল পুরসভার প্যাড ব্যবহার করে টোল প্লাজায় চাকরির দাবি করেছেন বলে শুনেছি। এটা ভুল কাজ হয়েছে। দলের সব স্তরের নেতৃত্বকে বিষয়টা জানানো হয়েছে। ডানকুনি টোল প্লাজায় এই মুহূর্তে কোনও কর্মী নিয়োগ হবে বলে আমার জানা নেই। আর যদি নিয়োগ হয় তা টোল প্লাজা কর্তৃপক্ষ করবে। তারা কী ভাবে তা করবে সেটা তাদের ব্যাপার এর মধ্যে আমাদের থাকার কোনও বিষয় নেই। শ্রমিক কর্মচারীদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করা আমাদের কাজ।”

তবে হাসান মণ্ডল দাবি করেন, চার নম্বর ওয়ার্ডের মধ্যে টোল প্লাজা অবস্থিত। সেই ওয়ার্ডের কাউন্সিলর তিনি। বাইরে থেকে লোক নিয়োগ হলে কাউন্সিলর হিসাবে তিনি চাপে পরে যাবেন তাই লোক নিয়োগ করলে তাঁর সঙ্গে আলোচনা করে করার অনুরোধ করেছেন। এতে কোনও ভুল নেই।

কাউন্সিলরের এই চিঠি নিয়েই এখন শোরগোল ডানকুনিতে।

স্ত্রীকে হেনস্থা করতেই খোরপোশের মামলা সরাতে চাইছেন স্বামী! আবেদন খারিজ করে দিল আদালত


```