Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের ফের প্রার্থী বদল, বিধায়ক অরিন্দমকে সরাল দল, ব্যতিক্রম কেবলই দুলাল

দ্য ওয়াল ব্যুরো: চাঁপদানির বিধায়ক তথা বৈদ্যাবাটি পুরসভার বিদায়ী চেয়ারম্যান অরিন্দম গুঁইনকে প্রার্থী তালিকা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল। শনিবার অরিন্দমকে কলকাতায় ডেকে শীর্ষ নেতৃত্বের তরফে বলে দেওয়া হয়েছে, তুমি বিধায়ক। তাই তোমায় প্

তৃণমূলের ফের প্রার্থী বদল, বিধায়ক অরিন্দমকে সরাল দল, ব্যতিক্রম কেবলই দুলাল

শেষ আপডেট: 5 February 2022 10:24

দ্য ওয়াল ব্যুরো: চাঁপদানির বিধায়ক তথা বৈদ্যাবাটি পুরসভার বিদায়ী চেয়ারম্যান অরিন্দম গুঁইনকে প্রার্থী তালিকা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল। শনিবার অরিন্দমকে কলকাতায় ডেকে শীর্ষ নেতৃত্বের তরফে বলে দেওয়া হয়েছে, তুমি বিধায়ক। তাই তোমায় প্রার্থী করা হচ্ছে না। নাম ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু তুমি দাঁড়াচ্ছ না। তবে ব্যতিক্রম হিসেবে বিধায়ক হয়েও পুরসভা ভোটে টিকিট পাচ্ছেন মহেশতলার দীর্ঘ দিনের চেয়ারম্যান দুলাল দাস। শুক্রবার বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সাংবাদিক বৈঠকে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দুটি মৌলিক মানদণ্ডের কথা বলেছিলেন। এক, কোনও বিধায়ক টিকিট পাবেন না পুরসভা ভোটে। এবং দুই, একই পরিবারের অনেকে যেন প্রার্থী না হন সেটা খেয়াল রাখা হয়েছে। তারপর নাটকের পর নাটক চলে। প্রথমে একদফা প্রার্থী তালিকা প্রকাশ ফেসবুকে আপলোড করে মিডিয়া গ্রুপে সার্কুলেট করে দেওয়া হয়। কিন্তু তার পরক্ষণেই জানা যায়, ওই তালিকা নাকি ভুয়ো। অর্থাৎ, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীরা যে স্পাইরাল বুক নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন, তার সঙ্গে ওই তালিকার মিল নেই। তারপর দীর্ঘ বৈঠকের পরে ‘আসল’ তালিকা জেলা সভাপতিদের পাঠিয়ে দেওয়া হয়। সেখানে দেখা যায়, পার্থবাবু বিকেলে যা বলেছিলেন  তার চিহ্ন নেই। কেন? দেখা যায় বৈদ্যবাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে অরিন্দম গুঁইনকে। এবং মহেশতলার বিধায়ক দুলাল দাসও পুরভোটে টিকিট পেয়েছেন। কিন্তু বিধায়করা কী করে টিকিট পেলেন? দলের মৌলিক নীতি কোথায় গেল? সেই প্রশ্নের উত্তর তৃণমূল দেয়নি। কিন্তু দলের মধ্যে চর্চা শুরু হয়েছিল। বৈদ্যবাটিতে ব্যাপক শোরগোল পড়ে যায় এ নিয়ে। কারণ অরিন্দম প্রার্থী না হলে অন্য একটি গোষ্ঠীর মাথার চেয়ারম্যানের  দরজা খুলে যাবে। সেই সমীকরণ থেকেই বৈদ্যাবাটি-শেওড়াফুলির তৃণমূল আন্দোলিত হয়ে ওঠে। কিন্তু এদিন দেখা যায়, অরিন্দমকে ডেকে বলে দেওয়া হল, তুমি প্রার্থী হচ্ছ না। বৈদ্যবাটির ২ নম্বর ওয়ার্ডে অন্য একজনকে প্রার্থী করছে তৃণমূল। ব্যতিক্রম কেবল দুলাল বাবু। সরস্বতী পুজোর দুপুরেও প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের নেতারা আলোচনায় বসেছেন। মনে করা হচ্ছে আরও কিছু পুরসভায় আরও কিছু ওয়ার্ডে প্রার্থী অদলবদল হতে পারে।

```