
শেষ আপডেট: 4 November 2022 10:13
দ্য ওয়াল ব্যুরো: গত বছর আজকের দিনে আচমকাই চলে গিয়েছেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের প্রথমসারির এই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আজ শুক্রবার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রয়াত ঋত্বিক ঘটকের (Ritwik Ghatak) জন্মদিন। প্রতিবারের মতো তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে তাঁর প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
নবান্নে (Nabanna) আজ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের প্রতিকৃতি ফুল মালা দিয়ে সাজানো হয়েছে। শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের তথ্য অধিকর্তা মিত্র চট্টোপাধ্যায়।
চলচ্চিত্র পরিচালক প্রয়াত ঋত্বিক ঘটকের জন্মদিনে তথ্য ও সংস্কৃতি দফতরের পাশাপাশি মন্ত্রিসভার তরফে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সমবায় মন্ত্রী অরূপ রায়ও।
নিয়োগ পরীক্ষার প্রশ্নে ছিল ভুল, ২১৫ জনের ৬ নম্বর বাড়ানোর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের