Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্রিবেণীতে লোকনাথ মন্দিরের সেবাইতের উপর হামলা, ভর্তি করা হল চুঁচুড়া হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ত্রিবেণীতে লোকনাথ মন্দিরের (Tribeni Loknath Mandir) সেবাইতের উপর হামলা। গলায় ছুরি মেরে তাঁকে খুনের চেষ্টা (Murder Attempt) হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত গঙ্গারাপু ত

ত্রিবেণীতে লোকনাথ মন্দিরের সেবাইতের উপর হামলা, ভর্তি করা হল চুঁচুড়া হাসপাতালে

শেষ আপডেট: 7 September 2023 08:24

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ত্রিবেণীতে লোকনাথ মন্দিরের (Tribeni Loknath Mandir) সেবাইতের উপর হামলা। গলায় ছুরি মেরে তাঁকে খুনের চেষ্টা (Murder Attempt) হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত গঙ্গারাপু তাতাইয়াকে।

পুলিশসূত্রে খবর, বাঁশবেড়িয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে ত্রিবেণী শিবপুর রাজাঘাট এলাকায় গত জুন মাসে লোকনাথ সেবাশ্রম (Tribeni Loknath Mandir) মন্দির তৈরি হয়। লোকনাথ মন্দিরের প্রধান সেবাইত বিকাশ সাহার অভিযোগ, মন্দিরের সামনে দুই কাঠা জমি কেনেন তাঁরা। সেই জমি কিছুটা নিচু হওয়ায় উঁচু করার জন্য রাবিশ ফেলা হয়। তাতে আপত্তি জানায় পাশের মদনমোহন গৌড়ীয় মঠ। তিনি বলেন, ''গঙ্গার ঘাটে ছট পুজোর সময় ভিড় হয়। তাই সেই জায়গাকে অন্য কাজে ব্যবহারেও আপত্তি জানান গৌড়ীয় মঠের পুজারী। আমাকে হুমকি দেওয়া হয় বেশ কয়েকবার।”

তিনি জানান, ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও ওই জমিতে মঠের তরফে প্যান্ডেল করে জন্মাষ্টমী উৎসব হয়। লোকনাথ ব্রক্ষ্মচারীর আবির্ভাব দিবসে বুধবার উৎসব হয় ত্রিবেণী লোকনাথ আশ্রমেও। অনেক ভক্তের সমাগম হয়েছিল। সারাদিন ভোগ বিতরণ হয়। এরপর বৃহস্পতিবার সকালে লোকনাথ মন্দিরের সামনে গঙ্গারাপু তাতাইয়াকে গলায় ছুরি মারে দুষ্কৃতীরা। মঠের সঙ্গে বিবাদের জেরে এমন ঘটনা বলে তাঁর দাবি। লোকনাথ মন্দিরসূত্রে জানা গেছে, গঙ্গারাপু মাস তিনেক আগে এখানে সেবাইতের কাজে যোগ দেন। তাঁর বাড়ি ত্রিবেণী বেলতলা এলাকায়।

তবে মঠের পূজারী বিশ্বম্ভব ব্রহ্মচারী বলেন, “এই জমিতে দীর্ঘদিন আমাদের অনুষ্ঠান হয়। কার জমি এ বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। ওরা যে অভিযোগ করছে সেটা ভিত্তিহীন। যে ঘটনা ঘটেছে আমি খুবই দুঃখিত। আর দীর্ঘদিন আমি এই মঠে আছি এই ধরনের ঘটনা আগে ঘটেনি।”

কী কারণে গঙ্গারাপুর উপর এই হামলা হল তার তদন্ত করে দেখছে মগড়া থানার পুলিশ। আদৌ মঠ ও মন্দিরের টানাপড়েনেই এই হামলা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: কল্যাণীতে পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু, রেললাইনের ধারে মিলল ক্ষতবিক্ষত দেহ


```