Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বিপর্যয় মোকাবিলার কাজে গাড়িতে তেরঙা বাতি, তালিকায় মন্ত্রীরা, নেই রাজ্যপাল, বিরোধী দলনেতা

দ্য ওয়াল ব্যুরো: কোনও বিপর্যয় ঘটে গেলে ত্রাণ ও উদ্ধারের কাজে মন্ত্রী এবং সাধারণ প্রশাসন ও পুলিশের পদস্থ অফিসাররা পৃথক একটি বাতি গাড়ির মাথায় ব্যবহার করতে পারবেন। যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন কোথাও কোনও বিপর্যয় ঘটেছে। এই বাতি হবে তেরঙা।

বিপর্যয় মোকাবিলার কাজে গাড়িতে তেরঙা বাতি, তালিকায় মন্ত্রীরা, নেই রাজ্যপাল, বিরোধী দলনেতা

শেষ আপডেট: 23 July 2021 17:18

দ্য ওয়াল ব্যুরো: কোনও বিপর্যয় ঘটে গেলে ত্রাণ ও উদ্ধারের কাজে মন্ত্রী এবং সাধারণ প্রশাসন ও পুলিশের পদস্থ অফিসাররা পৃথক একটি বাতি গাড়ির মাথায় ব্যবহার করতে পারবেন। যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন কোথাও কোনও বিপর্যয় ঘটেছে। এই বাতি হবে তেরঙা। শুক্রবার রাজ্যের পরিবহণ দফতরের সচিব এই মর্মে একটি নির্দেশ জারি করেছেন। সেই তালিকায় রাজ্যের মন্ত্রীদের অন্তর্ভুক্ত করা হলেও নেই রাজ্যপাল ও বিরোধী দলনেতার নাম। এক সরকারি পদাধিকারী নয়া নির্দেশ সম্পর্কে বলেন, পরিস্থিতি বুঝে প্রশাসনকে নির্দেশ, পরামর্শ দিতে মন্ত্রীদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর দরকার হয়। রাজ্যপাল, বিরোধী দলনেতার সে দায় নেই। তাই তাঁদের নাম রাখা হয়নি। তাঁদের গাড়ির সঙ্গে পুলিশের পাইলট কার থাকে। তাঁরা চাইলেই ঘটনাস্থলে যেতে পারেন। পুলিশের পাইলট কার মন্ত্রীরাও পান। কিন্তু পৃথক তেরঙা বাতি চালু করা হচ্ছে যাতে সকলে বুঝতে পারেন বিপর্যয়ের ঘটনায় যেতে হচ্ছে সংশ্লিষ্ট গাড়ির আরোহীকে। পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন বলেন, নয়া নির্দেশের অনেকে ভুল ব্যাখ্যা করছেন। বলছেন, তালিকায় গভর্নর নেই, চিফ জাস্টিস নেই কেন? এঁরা সব হাইপ্রোফাইল মানুষ। তাঁদের সঙ্গে মিউনিসিপ্যাল কমিশনার বা পুলিশ কমিশনারের সঙ্গে তুলনা করা যায় না। এটা ইমার্জেন্সি সার্ভিসের জন্য করা হয়েছে। ‌রাজ্যপাল, বিচারপতিরা সব সময় ভিভিআইপি। নয়া বাতি আমিও শুধু ইমার্জেন্সি সার্ভিসের সময় ব্যবহার করতে পারব। সেই সঙ্গে ফিরহাদ পলেন, 'যদিও আমি গাড়িতে কোনও বাতি ব্যবহার করি না। মেয়র ইমার্জেন্সি সার্ভিসে নেই। কিন্তু কমিশনার আছেন। পুলিশের গাড়িতে যেমন তেরঙা সেই ধরনের বাতি জরুরি পরিস্থিতিতে গাড়িতে ব্যবহার করতে পারবেন মন্ত্রী ও তালিকাভুক্ত অফিসারেরা। এটা কেন্দ্রীয় গাইডলাইন মেনে করা হয়েছে।

```