
শেষ আপডেট: 28 November 2022 12:20
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: সরকারি জায়গায় বেআইনিভাবে চলছিল গাছ কাটা (Tree Cutting)। খবর পেয়েই পুলিশ নিয়ে হাজির হলেন পঞ্চায়েত প্রধান। রুখে দিলেন সবুজ নিধন।
সোমবার সকালে দেদার গাছ কাটা চলছিল উলুবেড়িয়া (Ulluberia) ২ ব্লকের তুলসিবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অবিরামপুরে। সেখানে পিডাব্লুডির রাস্তার উপর থাকা একশো বছরের পুরনো খিরিশ গাছ রয়েছে। সেই গাছই কাটতে এসেছিল কয়েকজন। এত পুরনো গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান অশ্বিনী মালিক। সঙ্গে ছিল পুলিশও। অশ্বিনীবাবুর তৎপরতায় বন্ধ হয়ে করে দেওয়া হয় গাছ কাটা।
নবান্নের অনুষ্ঠানে খাবার খেয়ে বর্ধমানে অসুস্থ একই পরিবারের আটজন
স্থানীয়দের অভিযোগ, গ্রামে তৃণমূল নেতাদের মদতেই এলাকায় এমন বেআইনিভাবে গাছ কাটা চলছে। ওই খিরিশ গাছটি একশো বছরের পুরনো। এই কাঠ বহুমূল্য।
পঞ্চায়েত প্রধান অশ্বিনী মালিকের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা অম্বিকা মাঝি ও সমর খাঁর মদতে বেশ কয়েকদিন এলাকায় গাছ কাটা চলছিল। সেই সময় অশ্বিনীবাবু পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যান।গাছ কাটতে আসা তিন যুবককে আটক করেছে পুলিশ।