Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খারাপ আবহাওয়ায় ফের ট্রলারডুবি, নিখোঁজ কাকদ্বীপের বহু মৎস্যজীবী

নকিবউদ্দিন গাজী, দক্ষিণ ২৪ পরগনা :  ফের প্রাকৃতিক দুর্যোগে উপকূলের কাছে ডুবে গেল একটি ট্রলার।  মঙ্গলবার রাত ৮টা নাগাদ লুথিয়ান দ্বীপের কাছে ট্রলার ডুবির পর বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও খোঁজ মিলছে না বহু মৎস্যজীবীর। https://www.y

খারাপ আবহাওয়ায় ফের ট্রলারডুবি, নিখোঁজ কাকদ্বীপের বহু মৎস্যজীবী

শেষ আপডেট: 1 August 2018 04:17

নকিবউদ্দিন গাজী, দক্ষিণ ২৪ পরগনা :  ফের প্রাকৃতিক দুর্যোগে উপকূলের কাছে ডুবে গেল একটি ট্রলার।  মঙ্গলবার রাত ৮টা নাগাদ লুথিয়ান দ্বীপের কাছে ট্রলার ডুবির পর বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও খোঁজ মিলছে না বহু মৎস্যজীবীর। https://www.youtube.com/watch?v=W8eBQc4-kQM পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবহাওয়া অনুকূল থাকায় কাকদ্বীপ মহকুমার বেশ কয়েকটি ট্রলার দু-তিন দিন আগে মাছের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। কিন্তু হঠাৎই মঙ্গলবার বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে থাকে। সমুদ্রের উত্তাল ঢেউ থেকে বাঁচতে, এদিন রাতেই সব মৎস্যজীবী ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি ফিরে আসেন। কিন্তু উপকূলের কাছাকাছি পৌঁছেও প্রবল ঢেউয়ের ধাক্কায় ডুবে যায় এফবি পারমিতা নামে একটি ট্রলার। কাকদ্বীপ ফিশারম‍্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, "মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ১টি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। ট্রলারটিতে মোট ১৮ জন মৎস্যজীবী ছিলেন। বেশিরভাগ মৎস্যজীবীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানতে পেরেছি। তবে কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি।" যদিও নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গত দু মাসে এই নিয়ে তিনবার ট্রলার ডুবির ঘটনা ঘটল। মৃত্যু হয়েছে প্রায় ২০ জন মৎস্যজীবীর। ১৬ জুলাই মাছ ধরতে গিয়ে খারাপ আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ডুবে যায় তিনটি ট্রলার। নিখোঁজ হয়েছিলেন বহু মৎস্যজীবী। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের দেহ উদ্ধার হলেও এখনও খোঁজ মেলেনি চারজনের।এর আগে ১৩ জুন কেঁদো দ্বীপের কাছে একটি ট্রলার ডুবে যায়। সেই ঘটনাতেও এখনও ১০ জন মৎস্যজীবীর কোনও হদিশ মেলেনি। এই মৎস্যজীবীদের প্রায় সবাই নামখানা ও কাকদ্বীপের বাসিন্দা। তাই শোক আর আশঙ্কাতো ছিলই। মঙ্গলবারের ট্রলারডুবির ঘটনায় নতুন করে উদ্বেগ গ্রাস করল গোটা তল্লাটকে।    

```