Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিনপুরে বন্যপ্রাণীর পায়ের ছাপ পরীক্ষা করতে সুন্দরবন থেকে এলেন বিশেষজ্ঞরা, আনা হল বাঘ ধরার খাঁচা

দ্য ওয়াল ব্যুরো: বিনপুরে একটি সরষে খেতে যে বন্যপ্রাণীর পায়ের ছাপ দেখা গেছে তা বাঘের হলেও হতে পারে বলে মনে করছেন বাঘ বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই সুন্দরবন থেকে বিনপুরে চার সদস্যের বিশেষজ্ঞদল বিনপুরে এসে পৌঁছেছেন। তাঁরা নানা ভাবে বাঘের পায়ের পায়ের ছ

বিনপুরে বন্যপ্রাণীর পায়ের ছাপ পরীক্ষা করতে সুন্দরবন থেকে এলেন বিশেষজ্ঞরা, আনা হল বাঘ ধরার খাঁচা

শেষ আপডেট: 6 January 2020 07:25

দ্য ওয়াল ব্যুরো: বিনপুরে একটি সরষে খেতে যে বন্যপ্রাণীর পায়ের ছাপ দেখা গেছে তা বাঘের হলেও হতে পারে বলে মনে করছেন বাঘ বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই সুন্দরবন থেকে বিনপুরে চার সদস্যের বিশেষজ্ঞদল বিনপুরে এসে পৌঁছেছেন। তাঁরা নানা ভাবে বাঘের পায়ের পায়ের ছাপ পরীক্ষা করে দেখছেন। সুন্দরবন থেকে বাঘ ধরার দু’টি খাঁচা নিয়ে আসা হয়েছে বলে বনদফচতর সূত্রে জানা গেছে। তবে খাঁচা দু’টি কোথায় পাতা হবে তা এখনও স্থির করা হয়নি। বনদফতরের কর্মীরা ব্যাঘ্র বিশেষজ্ঞদের ইতিমধ্যেই মালাবতী জঙ্গলে নিয়ে গেছেন। মালাবতী জঙ্গল লাগোয়া মোহনপুর ও লক্ষ্মণপুর গ্রামেও যান বিশেষজ্ঞরা। জানা গেছে তাঁরা বাঘের ব্যাপারটি সম্বন্ধে নিশ্চিত না হওয়া পর্যন্ত গ্রামে থাকতে পারেন। বাঘের ব্যাপারে ইতিমধ্যেই গ্রামের লোকজনকে সতর্ক করতে শুরু করে দিয়েছেন বন দফতরের কর্মীরা ও বিশেষজ্ঞরা। এই সময়ে সাধারণত সন্ধ্যার দিকে বাঘ বেরোয়, তারা গ্রামে আসে খাবারের সন্ধানে। বন দফতরের পরামর্শ যাতে এই সময় কেউ বাড়ির বাইরে না বেরোন। যাঁরা পশুপালন করেন তাঁরা যাতে পশুদের নিয়ে বনের আশপাশে চরাতে না যান সেই পরামর্শও দেওয়া হয়েছে। গবাদি পশুদের সামলে রাখার ব্যাপারে বিশেষ ভাবে পরামর্শ দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা পর্যন্ত এলাকায় ঘুরে দেখে বিশেষজ্ঞরা ঠিক করবেন খাঁচাগুলি কোথায় পাতা হবে। ট্র্যাপ ক্যামেরাও আনা হয়েছে। বাঘের সন্ধান পেতে সেগুলিও ব্যবহার করা হবে। রবিবার সকালে বিনপুর থানার কাঁকো গ্রামপঞ্চায়েতের মোহনপুর গ্রামের মালাবতী জঙ্গলের পাশের একটি সর্ষে খেতে অজ্ঞাত এক প্রাণীর পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। তাঁরা অনুমান করেন, পায়ের ছাপটি বাঘের। তার পরেই মোহনপুরের পার্শ্ববর্তী গ্রামগুলিতে খবর ছড়িয়ে পড়ে, জঙ্গল থেকে বাঘ এসে ঢুকে পড়েছে এলাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোহনপুরের সর্ষে খেতের আশপাশে স্থানীয় মানুষের ভিড় বাড়তে থাকে। ঘটনার খবর পেয়ে এসে পৌঁছয় বন দফতরের কর্মীরা। বিনপুর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ  হলেইচি গিয়ে পৌঁছন সেখানে। অজ্ঞাত প্রাণীর পায়ের ছাপটিকে পরীক্ষা-নিরীক্ষা করেন বন দফতরের কর্মীরা। এক আগে ২০১৮  সালে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল ঝাড়গ্রাম জেলার লালগড়ে। লালগড়ে পায়ের ছাপ পাওয়ার পরে প্রাথমিক ভাবে পায়ের ছাপটিকে বাঘের পায়ের ছাপ বলে গুরুত্ব দেয়নি বন দফতর। এর পরে জঙ্গলের মধ্যে বুনো শুয়োরের হাড়গোড় পাওয়ার পরে লালগড়ের জঙ্গলে বন দফতরের তরফে বসানো হয়েছিল ট্র্যাপ ক্যামেরা। তাতে বাঘের ছবি ধরা পড়তে লালগড়ের জঙ্গলে বাঘ ধরার জন্য বসানো হয়েছিল খাঁচাও। অবশেষে আদিবাসীদের শিকার উৎসবে বলি হয় বাঘটি।

```