Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টেটের ফর্মে লিঙ্গ পরিচয়ের জায়গা নেই, বসতে পারেননি পরীক্ষায়, হাইকোর্টে রূপান্তরকামীরা

দ্য ওয়াল ব্যুরো: সংবিধানে অধিকার দেওয়া হয়েছে, তারপরও তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ (TET) পরীক্ষায় বসতে পারছেন না তাঁরা, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন এক রূপান্তরকামী (Transgender)। বিচারপতি অভিজিৎ গ

টেটের ফর্মে লিঙ্গ পরিচয়ের জায়গা নেই, বসতে পারেননি পরীক্ষায়, হাইকোর্টে রূপান্তরকামীরা

শেষ আপডেট: 4 January 2023 07:34

দ্য ওয়াল ব্যুরো: সংবিধানে অধিকার দেওয়া হয়েছে, তারপরও তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ (TET) পরীক্ষায় বসতে পারছেন না তাঁরা, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন এক রূপান্তরকামী (Transgender)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা দায়ের হয়।

কী অভিযোগ

এক রূপান্তরকামী পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসতে চেয়ে হাইকোর্টে মামলা করেন। তাঁর অভিযোগ, সাংবিধানিক অধিকার থাকলেও তাঁরা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না। টেট পরীক্ষার আবেদনপত্রে তাঁদের লিঙ্গ পরিচয়ের জন্য কোনও বিশেষ স্থান নেই। তাঁর আরও অভিযোগ, প্রাথমিকে রূপান্তরকামীদের জন্য কোনও আসন সংরক্ষিত নেই।

মামলাকারীর বক্তব্য, টেট পরীক্ষার জন্য যে ফর্ম রয়েছে, তাতে পুরুষ ও মহিলা বিভাগ থাকলেও তাঁদের জন্য আলাদা কোনও বিভাগের উল্লেখ নেই। সেক্ষেত্রে তাঁদের ফর্ম ফিলআপ করতে অসুবিধা হয়।

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা করেন। সেই মামলা গৃহীত হয়েছে। মামলাকারীর আবেদন, প্রাথমিক শিক্ষা পর্ষদের ফর্মে রূপান্তরকামীদের জন্য আলাদা অপশন দেওয়া হোক। এক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি গেল, বেতন বন্ধ করতে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়


```