বসন্তের শেষে রোদ চড়তে শুরু করলেই আকাশে কালো মেঘের ছায়া দেখে ওরা। তাই বর্ষায় বাঙালির রসনার সঙ্গে জড়িয়ে থাকা ইলিশের খোঁজে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে যায় ঘোর গরমেই। তিন মাস বন্ধ থাকার পর প্রতি বছরের ১৫ জুন শুরু হয় ইলিশ ধরার মরশুম। গভীর সমুদ্রে পাড়ি দেন মৎসজীবীরা। তার আগে প্রায় নাওয়া খাওয়া ভুলে চলছে নতুন ট্রলার তৈরি ও পুরনো ট্রলারগুলি মেরামত করে নেওয়ার পালা।