Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

রাজীবের সুর বদলের পরেই ডোমজুড়ে পোস্টার, 'গদ্দারদের ঠাঁই নেই'

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ফের পোস্টার ঘিরে শোরগোল ডোমজুড়ে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল ডোমজুড়ের একাধিক এলাকায়। মঙ্গলবার এই কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী রাজীব

রাজীবের সুর বদলের পরেই ডোমজুড়ে পোস্টার, 'গদ্দারদের ঠাঁই নেই'

শেষ আপডেট: 9 June 2021 07:54

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ফের পোস্টার ঘিরে শোরগোল ডোমজুড়ে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল ডোমজুড়ের একাধিক এলাকায়। মঙ্গলবার এই কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে বলেছিলেন, ‘‘কথায় কথায় দিল্লি বা ৩৫৬ ধারার কথা বললে বাংলার মানুষ ভালো চোখে দেখবে না। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত একটা সরকার এসেছে। এখন ইয়াস বিধ্বস্ত বাংলার মানুষের পাশে সকলের থাকা উচিত।’’ এই ট্যুইট নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বুধবার সকাল সকালই ডোমজুড়ের সলপ বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার লাগাতে শুরু করেন। ওইসব পোস্টারে লেখা আছে ‘ডোমজুড়ে গদ্দারদের কোনও ঠাঁই নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি বিশ্বাসঘাতকতা করেছেন তাকে যেন তৃণমূল আর ফেরানো না হয়।’ উল্লেখ্য বিধানসভা নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর ডোমজুড় কেন্দ্রে একাধিকবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এবং বিপক্ষে পোস্টার এবং ফ্লেক্স লাগানো হয়। ভোটে পরাজিত হয়েছেন রাজীব। তারপরেই ট্যুইট করে তৃণমূলের প্রতি নরম মনোভাব দেখানোয় অন্য ইঙ্গিত পাচ্ছেন শাসকদলের নেতারা। হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, ‘‘দুরাত্মার ছলের অভাব হয় না। এখন তিনি মিষ্টি মিষ্টি কথা বলে দলে মাথা ঢোকানোর চেষ্টা করছে। অনেক সময় শয়তান চার্চে গিয়েও ভালো ভালো কথা বলে। রাজীববাবু যে অভিনয় করছেন তাতে উৎপল দত্ত বেঁচে থাকলে তিনিও লজ্জা পেতেন।’’ তৃণমূল ছাত্রপরিষদের কার্যকরী সভাপতি ভিকি জয়সওয়াল বলেন, ‘‘মন্ত্রী থাকার সময় প্রচুর টাকা আত্মসাৎ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের সঙ্গে বেইমানি করেছেন। মুখ্যমন্ত্রীর নামে বাজে কথা বলেছেন। তাই তাকে যেন আর দলে না নেওয়া হয়।’’ এই ব্যাপারে রাজীববাবুর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

```