Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন, বাড়ল বিধিনিষেধের সময়সীমা

দ্য ওয়াল ব্যুরো : ফের রাজ্যে বাড়ল বিধিনিষেধের সময়সীমা। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই বিধি নিষেধের সময়সীমা বাড়াল রাজ্য প্রশাসন। এদিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিধিনিষেধের কথা জানানো হল। তবে এখনই লোকাল ট্রেন চালু হচ্ছে না। আগের মতো

এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন, বাড়ল বিধিনিষেধের সময়সীমা

শেষ আপডেট: 28 August 2021 15:09

দ্য ওয়াল ব্যুরো : ফের রাজ্যে বাড়ল বিধিনিষেধের সময়সীমা। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই বিধি নিষেধের সময়সীমা বাড়াল রাজ্য প্রশাসন। এদিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিধিনিষেধের কথা জানানো হল। তবে এখনই লোকাল ট্রেন চালু হচ্ছে না। আগের মতোই স্টাফ স্পেশাল ট্রেন চললেও সাধারণের জন্য এখনই খুলছে লোকাল ট্রেন। অন্যদিকে চাকরি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেসব কোচিং সেন্টার আছে রাজ্যে সেগুলোর দরজা খুলে দেওয়া হল। তবে ৫০ শতাংশ নিয়েই এই কোচিং সেন্টার খোলা যাবে বলে জানানো হয় এই বিজ্ঞপ্তিতে। এছাড়া আগের মতোই বিধিনিষেধের গেরো বজায় থাকবে রাজ্যে। রাত ১১টা থেকে সকাল ৫টা অবধি সমস্তরকম কাজের ক্ষেত্রে বাড়ির বাইরে বেরোনোর ব্যাপারে নিষেধাজ্ঞা বহাল রইল। অর্থাৎ রাজ্যে বহাল রইল নাইট কারফিউ। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় নানারকম অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। অফিসে পৌঁছনো হোক বা জরুরি প্রয়োজনে কোথাও যাওয়া, দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে অন্যতম মাধ্যম লোকাল ট্রেন। কিন্তু, সেই পরিষেবা দীর্ঘদিন বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে। এই পরিস্থিতিতে কবে ফের লোকাল ট্রেন চালু হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। কিন্তু, লোকাল ট্রেন চালু হয়ে গেলে পুনরায় রাজ্যে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে গোটা দেশে কোভিড বিধিনিষেধের মেয়াদ আগামী ৩০ অগাস্ট পর্যন্ত রাখা হয়েছে, সেখানেই রাজ্য সেই সময়সীমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিল নবান্ন।

```