Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতের অন্ধকারে গায়েব রেললাইন! বীরভূমে দুঃসাহসিক চুরি নিয়ে তাজ্জব পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কোনও ছোটখাটো জিনিস নয়, আস্ত রেললাইন গায়েব (Trainline Stolen) করে দিল চোরেরা! শনিবার মধ্যরাতে বীরভূমের (Birbhum) কাঁকরতলা থানার কৈথি গ্রামে পুলিশি তল্লাশিতে উদ্ধার হল সেই রেললাইনের অংশ। এই দুঃসাহাসিক চুরির ঘটনায় ত

রাতের অন্ধকারে গায়েব রেললাইন! বীরভূমে দুঃসাহসিক চুরি নিয়ে তাজ্জব পুলিশ

শেষ আপডেট: 9 April 2023 13:43

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কোনও ছোটখাটো জিনিস নয়, আস্ত রেললাইন গায়েব (Trainline Stolen) করে দিল চোরেরা! শনিবার মধ্যরাতে বীরভূমের (Birbhum) কাঁকরতলা থানার কৈথি গ্রামে পুলিশি তল্লাশিতে উদ্ধার হল সেই রেললাইনের অংশ। এই দুঃসাহাসিক চুরির ঘটনায় তাজ্জব পুলিশও। এই ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

রেল পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরে অন্ডাল পলাস্থলী শাখার কাঁকরতলা এলাকা থেকে রেললাইনের অংশ খুলে নিয়ে যাচ্ছিল কেউ বা কারা। ঘটনার অভিযোগ পেয়েই রেলপুলিশকে সঙ্গে নিয়ে তদন্তে নামে কাঁকুরতলা থানার পুলিশ।
শনিবার রাতে পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয় রেল লাইনের অংশ। পুলিশ শেখ আলতাব এবং শেখ ইন্তাজ নামে দুই যুবককে গ্রেফতার করে। তারা দু'জনেই কইছি গ্রামের বাসিন্দা।

তবে পুলিশের অনুমান শুধু এরা দুজনই নয়, আরও অনেকেই এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। তাদের খুঁজে বের করতে পুলিশ এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করছে।

অন্ডাল থেকে পলাস্থলী যাওয়ার রেলপথ দীর্ঘদিনের। কিন্তু সেখানে আপাতত ট্রেন চলাচল করে না। এই রেললাইনের সংলগ্ন এলাকায় কয়লা খনি থাকায় ট্রেন চলাচলে উপযোগী নয়। তাছাড়াও দুষ্কৃতীদের উপদ্রব তো রয়েছেই। সুযোগ বুঝে দুষ্কৃতীরা এই রেললাইন অংশ খুলে নিয়ে যাচ্ছিল চোরেরা বলে অনুমান পুলিশের।

আইআইটি মুম্বইয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় সহপাঠীকে গ্রেফতার করল পুলিশ


```