
শেষ আপডেট: 5 June 2022 03:45
দ্য ওয়াল ব্যুরো: পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া ভ্রমণপিপাসু বাঙালির জন্য 'মাস্ট' (Train Ticket Booking)। তার উপর গত দু'বছর করোনার জেরে ভাল করে বেড়ানো হয়নি। এবছর তাই দূরপাল্লার ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। বিশেষত পুজোর ছুটির (Puja Vacation) টিকিট তো হুহু করে বিকোচ্ছে।
আরও পড়ুন: টোটো চালকের ছেলে মাধ্যমিকে দশম! লকডাউনে আধপেটা খেয়ে দিন কাটিয়েছে বর্ধমানের শৌনক
এবছর পুজোয় ষষ্ঠী আর সপ্তমী পড়েছে যথাক্রমে অক্টোবরের ১ ও ২ তারিখ। ওই দু'দিনের ট্রেনের টিকিটের রিজার্ভেশন প্রক্রিয়া শুরু হয়েছিল শুক্রবার আর শনিবার (Train Ticket Booking)। পুজোয় ঘুরতে যাওয়ার চাহিদা এতটাই তুঙ্গে যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে।
রেলের আধিকারিক জানাচ্ছেন, পুজোর শুরুর দিকের দিনগুলোতে ঘুরতে যাওয়ার টিকিট তো নেই, (Train Ticket Booking) উল্টে ৩৫০ করে ওয়েটিং লিস্ট রয়েছে এই মুহূর্তে। যাত্রীদের এই বুকিংয়ের চাহিদা মাথায় রেখে রেলের তরফে হাওড়া আর শিয়ালদহ শাখায় রবিবারও রিজার্ভেশন কাউন্টার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও রবিবার সারাদিন নয়, সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত রিজার্ভেশন খোলা রাখা হবে।
পুজোর ছুটিতে কোথায় ঘুরতে যাচ্ছেন সকলে? রেলের টিকিট বুকিং তথ্য বলছে পুজোয় বেশিরভাগ ডেস্টিনেশনই উত্তর ও উত্তরপূর্ব ভারত। দিল্লি, সিমলা, দেরাদুন, মানালি, হরিদ্বারে ঘুরতে যাচ্ছেন অনেকে। অনেকে আবার দার্জিলিং, গ্যাংটক, ডুয়ার্স ঘুরে আসার পরিকল্পনা করেছেন এই পুজোতে।