দ্য ওয়াল ব্যুরো : সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রইল শিয়ালদহ মেইন শাখায় ১ নম্বর লাইনে । সোদপুর আগরপাডা স্টেশনের মাঝখানে ৬ নম্বর লেভেল ক্রসিংয়ে এই বিপত্তি ঘটে। এর জেরে ১ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ২,৩ ও ৪ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও সব ট্রেনই নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলে। বেলা আড়াইটের পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।