Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাত্রা শুরুর দু'মিনিটেই লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল!

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: স্টেশন ছাড়ার মাত্র দু'মিনিটের মধ্যেই লাইনচ্যুত হল ট্রেন ( Train Derailed )। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে খড়্গপুরে ( Kharagpur )। ট্রেনের গার্ড বিউটি ভট্ট জানান, ১১টা ৩৫ মিনিট নাগাদ খড়্গপুর গিরি ময়দান

যাত্রা শুরুর দু'মিনিটেই লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল!

শেষ আপডেট: 12 February 2023 06:33

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: স্টেশন ছাড়ার মাত্র দু'মিনিটের মধ্যেই লাইনচ্যুত হল ট্রেন ( Train Derailed )। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে খড়্গপুরে ( Kharagpur )।

ট্রেনের গার্ড বিউটি ভট্ট জানান, ১১টা ৩৫ মিনিট নাগাদ খড়্গপুর গিরি ময়দান স্টেশন ছেড়ে হাওড়ার দিকে রওনা হয়েছিল মেদিনীপুর-হাওড়া লোকাল। লাইনে কাজ চলছে বলে গতি কম ছিল ট্রেনের। স্টেশন থেকে একটু দূরে যেতে ১১টা ৩৭ মিনিট নাগাদ আচমকাই ট্রেনের সামনের দিকে বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ঝাঁকুনির জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

গোসাবায় পার্টি অফিস থেকে ফেরার পথে তৃণমূল কর্মীদের উপর হামলা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

বিউটিদেবী আরও জানান, তাঁরা খবর পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নেন। জোনের সমস্ত দফতরে খবর দেওয়া হয়। তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। ক্ষতি এড়াতে সামনের দিকের চাকা আটকে দেওয়া হয়েছে। সমস্ত যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। তাতে রীতিমতো দুর্ভোগের মধ্যে পড়েন তাঁরা। আপাতত রেলের আধিকারিকরা এসে ট্রেনের চাকা লাইনের তোলার জন্য ব্যবস্থা নিচ্ছেন। এদিকে যাত্রীদের অন্য ট্রেন দিয়ে হাওড়া দিকে রওনা করা হয়েছে।


```