Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের রেল দুর্ঘটনা! ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি, পাঁচটি কামরা ছিটকে পড়ল ট্র্যাকের বাইরে

মঙ্গলবার ভোর সাড়ে ৬টা নাগাদ হঠাৎই একটি জোরালো শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা।

ফের রেল দুর্ঘটনা! ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি, পাঁচটি কামরা ছিটকে পড়ল ট্র্যাকের বাইরে

লাইনচ্যুত মালগাড়ি।

শেষ আপডেট: 24 September 2024 10:41

দ্য ওয়াল ব্যুরো: ফের রেলগাড়ি দুর্ঘটনা, আবারও সেই ময়নাগুড়ি! নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে একটি মালগাড়ির পাঁচটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। অসম থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছিল মালগাড়িটি। তবে সে ট্রেনে কোনও যাত্রী না থাকায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কোনও পণ্যও ছিল না ওই ট্রেনে। 

জানা গেছে, আজ, মঙ্গলবার ভোর সাড়ে ৬টা নাগাদ হঠাৎই একটি জোরালো শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। দৌড়ে গিয়ে তাঁরা দেখেন মালগাড়িটির বেশ কয়েকটি কামরা লাইনের বাইরে উল্টে পড়ে রয়েছে। 

জলপাইগুড়ির এই ঘটনায় উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল দফতরের অফিসাররা। 

এই দুর্ঘটনার ফলে লাইন বন্ধ। তাই উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের দিকে যাওয়া দূরপাল্লার ট্রেনগুলিকে বিকল্প পথে চালানো হচ্ছে। পরিষেবা ব্যাহত না করেই লাইন পরিষ্কার করার কাজ চলছে বলে দাবি কর্তৃপক্ষের।  


```