
শেষ আপডেট: 25 March 2023 12:48
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই শিয়ালদহ মেন লাইনে একাধিক ট্রেন বাতিলের জেরে দুর্ভোগে পড়েছিলেন নিত্যযাত্রীরা। সেই রেশ কাটতে না কাটতেই আবারও ট্রেন বাতিলের (Train Cancel) সমস্যায় নাকানি চোবানি খেতে হবে যাত্রীদের। অফিস ফেরত যাত্রীদের আবারও ভরসা করতে হবে বাস-অটো-ট্যাক্সির ওপর। শিয়ালদহ মেন লাইনে শনি ও রবিবার বাতিল থাকবে একাধিক ট্রেন।
নৈহাটিতে রেলসেতু রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সেকারণেই বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। কোন কোন ট্রেন বাতিল থাকবে জেনে নিন।
শিয়ালদহ মেন শাখায় (Sealdah Division) ২৫ মার্চ অর্থাৎ শনিবার রাত ১০টা থেকে ২৬ মার্চ রবিবার রাত ৯টা পর্যন্ত বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন। শনিবার শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট এবং শিয়ালদহ-শান্তিপুর লাইনে মোট এক জোড়া করে ট্রেন বাতিল থাকবে।
পাশাপাশি রবিবার শিয়ালদহ এবং নৈহাটির মধ্যে মোট ৫ জোড়া ট্রেন বাতিল থাকবে। কল্যানীর যাত্রীদেরও সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ শিয়ালদহ এবং কল্যাণী সীমান্ত স্টেশনের মধ্যে প্রায় ৪ জোড়া ট্রেন বাতিল থাকবে। আর ব্যারাকপুরের মধ্যে ২ জোড়া ট্রেন বাতিল থাকবে বলে রেল সূত্রে খবর। এছাড়াও শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-গেদে লাইনে বাতিল থাকবে ট্রেন।
চলন্ত ট্রেন থেকে অপহরণের চেষ্টা! সাহস আর বুদ্ধি দিয়ে আটকে দিল ১৩ বছরের মেয়ে