Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মঙ্গলবার শুরু উচ্চমাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য ট্রেনে-বাসে বিশেষ সুবিধা

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (higher secondary) এবং একাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয়, তাই বিশেষ পরিষেবার ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারি বাস (bus) এবং

মঙ্গলবার শুরু উচ্চমাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য ট্রেনে-বাসে বিশেষ সুবিধা

শেষ আপডেট: 12 March 2023 08:07

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (higher secondary) এবং একাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয়, তাই বিশেষ পরিষেবার ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারি বাস (bus) এবং লোকাল ট্রেনে (train)। এমনকী সেইদিনগুলিতে মেট্রোতেও পরীক্ষার্থীদের জন্য আলাদা বন্দোবস্ত করা যায় কিনা, তা ভেবে দেখছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

সূত্রের খবর, পরীক্ষার দিনগুলিতে হাওড়া এবং শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বিশেষ কিছু স্টেশনে থামবে। সেই তালিকায় হাওড়া লাইনের বেলমুড়ি, জনাই এবং শিয়ালদহ লাইনের জগদ্দল, কাঁকিনাড়া, সংহতি হল্টের মতো একাধিক স্টেশন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টে ১৫ মিনিটের মধ্যে সেই স্পেশ্যাল ট্রেনগুলি নির্দিষ্ট রুটে চলার সময় এমনই বেশ কিছু স্টেশনে দাঁড়াবে।

কোন ট্রেনগুলি থামবে?

শিয়ালদহ লাইনের এই স্পেশ্যাল ট্রেনের তালিকায় রয়েছে, শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি (৩১৮১৯ এবং ৩১৮১৮), লালগোলা-শিয়ালদহ (০৩১১৬), গেদে-শিয়ালদহ (৩১৯১৬), বারাসত-বনগাঁ (৩৩৩৬২ এবং ৩৩৩৬৩)-সহ মোট ১৫টি ট্রেন। অন্যদিকে, হাওড়া লাইনে গণদেবতা এবং আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস লোহাপুর স্টেশনে থামবে। কর্ড শাখার বেলমুড়ি, জনাই রোড স্টেশনগুলিতেও এক মিনিট করে দাঁড়াবে এই স্পেশ্যাল ট্রেনগুলি।

অন্যদিকে, কলকাতার পাশাপাশি গোটা রাজ্যেই স্পেশ্যাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, প্রায় ১৫টি রুটে এই বাস চলবে। কলকাতা ও সংলগ্ন শহরতলিতে যে সব রুটে এই বিশেষ বাসগুলি চলবে, তার মধ্যে রয়েছে গড়িয়া, যাদবপুর, টালিগঞ্জ ঠাকুরপুকুর, সরশুনা, ব্যারাকপুর, ডানলপ ও হাওড়া। এই সমস্ত এলাকাগুলির মধ্যে বিভিন্ন রুট দিয়ে একাধিক স্পেশ্যাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কাঁকুরগাছি, বেহালা, কুঁদঘাট, বিমানবন্দরের মতো এলাকাগুলোতেও উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার জন্য বিশেষ বাস চলবে।

গণপিটুনিতে মৃত্যু দেওরের, খবর পেয়েই হার্ট অ্যাটাক বৌদির! মারা গেলেন তিনিও


```