Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইঞ্জিনের ধাক্কা বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা শিলিগুড়ি ইন্টারসিটিতে, ৬ যাত্রী জখম

মঙ্গলবার সকাল ৯:৩০মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ মোট ৬জন যাত্রী আহত হয়। 

ইঞ্জিনের ধাক্কা বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা শিলিগুড়ি ইন্টারসিটিতে, ৬ যাত্রী জখম

শেষ আপডেট: 11 February 2025 12:29

দ্য ওয়ালা ব্য়ুরো, কোচবিহার: দিনহাটার বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা। আহত হলেন এক শিশু সহ ৬ জন। 

মঙ্গলবার সকাল ৯:৩০মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ মোট ৬জন যাত্রী আহত হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বামনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল ১৫৪৬৮ শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনটির ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় আচমকাই এসে ট্রেনটিকে সজোরে ধাক্কা মারে।  

সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন এর পেছনে অর্থাৎ প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় দুই শিশু সহ ৬জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল দফতর।


```