Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

স্বামীর বুদ্ধিতে পাচারকারীদের হাত থেকে বাঁচলেন স্ত্রী, সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পাতা হয়েছিল

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনার: সোশ্যাল মিডিয়ায় (Social Media) ফাঁদ পেতে ছিল পাচারচক্র (Trafficker Arrested)। সেই ফাঁদেই পা দিয়েছিলেন ২৭ বছরের এক বধূ। কিন্তু স্বামীর তৎপরতাই সেই পাচারকারীদের হাত থেকে বাঁচিয়ে আনল তাঁকে। এক সপ্তাহের মধ্য

স্বামীর বুদ্ধিতে পাচারকারীদের হাত থেকে বাঁচলেন স্ত্রী, সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পাতা হয়েছিল

শেষ আপডেট: 31 July 2023 13:56

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনার: সোশ্যাল মিডিয়ায় (Social Media) ফাঁদ পেতে ছিল পাচারচক্র (Trafficker Arrested)। সেই ফাঁদেই পা দিয়েছিলেন ২৭ বছরের এক বধূ। কিন্তু স্বামীর তৎপরতাই সেই পাচারকারীদের হাত থেকে বাঁচিয়ে আনল তাঁকে। এক সপ্তাহের মধ্যে পাচারকারীদের ডেরা থেকে ওই বধূকে উদ্ধার করল পুলিশ। গ্রেফতার হয়েছে দুই পাচারকারী। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার ঘোষপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান ওই বধূ। আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও স্ত্রীর হদিস পাননি যুবতীর স্বামী। পরে তাঁর সন্দেহ হয়, কেউ বা কারা তাঁর স্ত্রীকে অপরহণ করেছে। সঙ্গে সঙ্গে পুলিশের কাছে স্ত্রী নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। সঙ্গে স্ত্রীয়ের হোয়াটস অ্যাপ নম্বর ও ফেসবুক আইডিও দিয়ে দেন।

(Trafficker Arrested) পুলিশ তদন্তে নেমে ওই মহিলার ফেসবুক ও হোয়াটস অ্যাপ ঘেঁটে দেখে বুঝতে পারে, যে ওই মহিলার সঙ্গে এক অপরিচিত যুবকের যোগাযোগ তৈরি হয়েছিল।

সেখানে তাঁকে নানা ধরনের প্রলোভন দেখানো হয়েছিল। এরপরেই ওই মহিলার মোবাইল ফোন ট্র্যাক করে হিঙ্গলগঞ্জ থানার আধিকারিক অনিল সাউয়ের নেতৃত্বে পুলিশের একটি দল খড়দহের অপহরণকারীদের ডেরায় পৌঁছে যায়। সেখানে অভিযান চালাতেই ওই বধূকে খুঁজে পায় পুলিশ। সঙ্গে দুই পাচারকারীকেও গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, এই দুজনের নাম সুমন হোর, সরস্বতী হোর। তারা হুগলির শ্রীরামপুরের বাসিন্দা। এদের সঙ্গে আন্তঃরাজ্য নারী পাচার চক্রের সঙ্গে যোগসূত্র আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: চাঁদা দিতে হবে আড়াই হাজার টাকা, রাজি না হওয়ায় ব্যবসায়ীকে বাঁশ পেটা


```