Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মরা মুরগির কারবার আসানসোলে, দোকান ভাঙচুর জনতার, আটক এক

দ্য ওয়াল ব্যুরো, আসানসোল: মরা মুরগির মাংস বিক্রি অভিযোগে মঙ্গলবার সাত সকালে উত্তেজনা ছড়াল আসানসোলের মহিশীলা অঞ্চলের বটতলা বাজার এলাকায়। স্থানীয়দের দাবি, বিষ্ণু দাসের মাংসের দোকানে বাজারের দামের চেয়ে অনেক কম দামে মাংস বিক্রি হত। সন্দেহ দানা

মরা মুরগির কারবার আসানসোলে, দোকান ভাঙচুর জনতার, আটক এক

শেষ আপডেট: 11 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো, আসানসোল: মরা মুরগির মাংস বিক্রি অভিযোগে মঙ্গলবার সাত সকালে উত্তেজনা ছড়াল আসানসোলের মহিশীলা অঞ্চলের বটতলা বাজার এলাকায়। স্থানীয়দের দাবি, বিষ্ণু দাসের মাংসের দোকানে বাজারের দামের চেয়ে অনেক কম দামে মাংস বিক্রি হত। সন্দেহ দানা বাঁধে সেখান থেকেই। এলাকাবাসীর চোখ রাঙানিতে মরা মুরগি বিক্রির কথা স্বীকারও করে নেয় বিষ্ণু। এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। দোকান বন্ধ করে দেন স্থানীয়রা। এলাকাবাসীদের অভিযোগ, গোটা চারেক মরা মুরগি কেটে সেই মাংস বিক্রি করছিল বিষ্ণু। খবর রটতেই লোকজন এসে ঘিরে ধরেন ওই মাংস বিক্রেতাকে। খবর যায় পুলিশে। পুলিশ দেখে কান্নাকাটি জুড়ে দেয় বিষ্ণু। স্থানীয়রা জানিয়েছেন,  দোকান তল্লাশি করে ভিতরে রাখা ফ্রিজ থেকে এক বস্তা মরা মুরগি উদ্ধার হয়েছে। বটতলা বাজার কমিটির দাবি, এর আগেও বিষ্ণু মরা মুরগির মাংস বিক্রি করেছিল।  সতর্ক করা সত্ত্বেও নিজেকে শোধরায়নি। সোমবার গভীর রাতে বস্তা ভর্তি চার কুইন্ট্যাল মরা মুরগি গাড়ি থেকে নামানোর সময় হাতেনাতে ধরা পড়ে যায় বাজার কমিটির কাছে। কমিটির লোকেরা সাবধান করায় ক্ষমা চেয়ে নেয় সে। কিন্তু, সকালে দেখা যায় ফের সেই মরা মুরগি কেটেই মাংস বিক্রি করছে বিষ্ণু। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, "রাতের বেলা ফর্মালিনে ভিজিয়ে রাখত মাংস। দিনে সেগুলিই বিক্রি করত। অনেকবার আমরা ওর দোকানের সামনে থেকে পচা গন্ধ পেয়েছি। " পুলিশ জানিয়েছে, ‘মাংসের নমুনা পরীক্ষার জন্য পুরসভার পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পরেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

```