Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অভাব আছে, লোভ নেই! বসিরহাটের টোটোয় ফেলে যাওয়া গয়না-টাকা ফিরিয়ে দিলেন চালক

দ্য ওয়াল ব্যুরো: আত্মীয়ের বিয়েতে যাবেন বলে ছোট ছেলেকে কোলে নিয়ে টোটোয় চেপেছিলেন বসিরহাটের মাটিয়ার চাঁপাপুকুরের রিম্পা মণ্ডল। আত্মীয়ের বাড়ির সামনে টোটো পৌঁছলে যথারীতি নেমে পড়েন। কিন্তু হাতের একটা ছোট ব্যাগ ভুল করে ফেলে যান। কিছুক্ষণ

অভাব আছে, লোভ নেই! বসিরহাটের টোটোয় ফেলে যাওয়া গয়না-টাকা ফিরিয়ে দিলেন চালক

শেষ আপডেট: 17 December 2021 17:39

দ্য ওয়াল ব্যুরো: আত্মীয়ের বিয়েতে যাবেন বলে ছোট ছেলেকে কোলে নিয়ে টোটোয় চেপেছিলেন বসিরহাটের মাটিয়ার চাঁপাপুকুরের রিম্পা মণ্ডল। আত্মীয়ের বাড়ির সামনে টোটো পৌঁছলে যথারীতি নেমে পড়েন। কিন্তু হাতের একটা ছোট ব্যাগ ভুল করে ফেলে যান। কিছুক্ষণ পর বিষয়টি খেয়াল হতেই আঁতকে ওঠেন রিম্পা! কারণ ওই ছোট্ট ব্যাগটাতেই ছিল দামি গয়না ও নগদ টাকা। সৌভাগ্যের বিষয়, যাত্রী টোটো থেকে নেমে যাওয়ার কিছুক্ষণ পর‌ই ফেলে যাওয়া ব্যাগটি নজরে আসে টোটো চালক সুজিত ভট্টাচার্যের। তিনি সঙ্গে সঙ্গে সেটি টোটো ইউনিয়ানের সভাপতি ভাস্কর মিত্রের কাছে জমা দেন। তিনি ব্যাগটি খুলে দেখেন, কয়েক লক্ষ টাকার গয়না ও হাজার খানেক টাকা আছে। এর পরে ইউনিয়নের পক্ষ থেকে মাটিয়ার থানায় ব্যাগটি জমা দেওয়া হয়। এর পর পুলিশ করেছে পুলিশের কাজ। তারা রিম্পা মণ্ডল নামের ওই বধূকে খুঁজে বার করে তার হাতে গয়না ও নগদ টাকা-সহ ব্যাগটি তুলে দেয়। সংসারের আর্থিক অবস্থা ভালো না হ‌ওয়া সত্ত্বেও টোটো চালক সুজিত ভট্টাচার্য মুহূর্তের জন্য‌ও লোভের ফাঁদে পড়েননি। তাঁর এই মানসিকতার প্রশংসা করেছে সবাই।

```