Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজ্যে ফের একধাক্কায় দু'ডিগ্রি নামল উষ্ণতার পারদ! কতদিন থাকবে এই শীত-শীত আমেজ

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের তৃতীয় সপ্তাহে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছিল রজ্যের তাপমাত্রার পারদ (weather report)। শীতপ্রিয় বাঙালির মুখ ভার হয়ে গিয়েছিল। তবে হাওয়া অফিস জানিয়েছিল, ২২ নভেম্বর থেকেই আবার ঠান্ডার দেখা মিলবে। সেই পূর্বাভাস অক্ষরে অক্ষর

রাজ্যে ফের একধাক্কায় দু'ডিগ্রি নামল উষ্ণতার পারদ! কতদিন থাকবে এই শীত-শীত আমেজ

শেষ আপডেট: 22 November 2022 07:55

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের তৃতীয় সপ্তাহে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছিল রজ্যের তাপমাত্রার পারদ (weather report)। শীতপ্রিয় বাঙালির মুখ ভার হয়ে গিয়েছিল। তবে হাওয়া অফিস জানিয়েছিল, ২২ নভেম্বর থেকেই আবার ঠান্ডার দেখা মিলবে। সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেল। মঙ্গলবার ভোরেই এক ধাক্কায় ২ ডিগ্রি কমল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (temperature)। জেলাগুলিতে পারদপতনের পরিমাণ আরও বেশি।

চলতি বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে রীতিমতো ঠান্ডার (cold) দেখা মিলেছিল। আলমারি থেকে বেরিয়ে এসেছিল শীতপোশাক। কিন্তু গত সপ্তাহে রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই খানিক বেড়েছিল। মেঘলা আকাশ আর ঠান্ডার অভাবে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল শীতপ্রেমীদের। কিন্তু হাওয়া অফিস জানিয়েছিল, মঙ্গলবার থেকেই ফের ঠান্ডা বাড়বে কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে। সেই মতো সত্যিই মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১৮ ডিগ্রিতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে আরও কমবে তাপমাত্রা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রি এবং ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ফলে রাজ্যজুড়ে বজায় থাকবে শীতের আমেজ।

২২ নভেম্বর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। পুরুলিয়া এবং বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে। জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে ঝাড়গ্রাম, বীরভুম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরেও।

সিকিমে তুষারপাত শুরু হওয়ার কারণে হিমেল হাওয়া ঢুকতে শুরু করেছে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও। দার্জিলিং, কালিম্পঙ সহ উত্তরের জেলাগুলিতে হুহু করে পারদ নামতে শুরু করেছে। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

বিধানসভায় মস্ত মশা হাতে বিক্ষোভ শুভেন্দুদের, নিত্যদিন বৈচিত্রের সমাহার


```