Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগ

বাড়ছে তাপমাত্রার পারদ, দখিনা হাওয়ায় আরামের অনুভূতি, বসন্ত এসে গেছে

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত শেষমেশ এসেই গেল (spring)। কলকাতা ও শহরতলিতে রবিবার থেকেই উধাও হয়ে গেছে ঠান্ডা। উত্তুরে হাওয়ার কাঁপুনির বদলে মৃদুমন্দ দখিনা বাতাসে বেশ আরামই লাগছে। জেলায় এখনও ভোরের দিকে হালকা শিরশিরানি অনুভূত হলেও হাওয়া অফিসের পূর্বা

বাড়ছে তাপমাত্রার পারদ, দখিনা হাওয়ায় আরামের অনুভূতি, বসন্ত এসে গেছে

শেষ আপডেট: 21 February 2023 05:51

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত শেষমেশ এসেই গেল (spring)। কলকাতা ও শহরতলিতে রবিবার থেকেই উধাও হয়ে গেছে ঠান্ডা। উত্তুরে হাওয়ার কাঁপুনির বদলে মৃদুমন্দ দখিনা বাতাসে বেশ আরামই লাগছে। জেলায় এখনও ভোরের দিকে হালকা শিরশিরানি অনুভূত হলেও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এবার থেকে ক্রমশই বাড়বে তাপমাত্রা (weather report)।

আলিপুর সূত্রে খবর, দক্ষিণের হাওয়া প্রবেশ করার ফলে রাজ্যজুড়েই বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে আগামী কয়েকদিন। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে কয়েকটি জেলায়। কলকাতা এবং দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলাগুলিতে মঙ্গলবার সকাল থেকে হালকা মেঘলা আকাশ। অন্যান্য জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ। জেলাগুলিতে আগামী ২-৩ দিন সকালে ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে।

মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকায় গরম ও অস্বস্তি বাড়তে পারে, তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং তারপর বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

সাতসকালে পাণ্ডুয়ায় শ্যুটআউট, জিটি রোডে এক ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে মাথায়-বুকে গুলি


```