Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিরছে শীত, নামছে পারদ! কাল থেকেই কি জাঁকিয়ে ঠান্ডা? কী বলছে হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই জাঁকিয়ে ঠান্ডার (cold) সাক্ষী থেকে ছিল রাজ্যবাসী। আলমারি থেকে বেরিয়ে এসেছিল শীতপোশাক (woolens)। কিন্তু তৃতীয় সপ্তাহেই ছন্দপতন। ভোরের শিরশিরানিটুকু বাদ দিলে বেলা বাড়তেই উধাও হচ্ছে শীতের আমেজ। ক

ফিরছে শীত, নামছে পারদ! কাল থেকেই কি জাঁকিয়ে ঠান্ডা? কী বলছে হাওয়া অফিস

শেষ আপডেট: 21 November 2022 04:09

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই জাঁকিয়ে ঠান্ডার (cold) সাক্ষী থেকে ছিল রাজ্যবাসী। আলমারি থেকে বেরিয়ে এসেছিল শীতপোশাক (woolens)। কিন্তু তৃতীয় সপ্তাহেই ছন্দপতন। ভোরের শিরশিরানিটুকু বাদ দিলে বেলা বাড়তেই উধাও হচ্ছে শীতের আমেজ। কলকাতা সহ রাজ্যবাসীর মনে একটাই প্রশ্ন, শীত আবার কবে ফিরবে?

এবার সুখবর দিল হাওয়া অফিস (weather report)। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আর ঠিক একদিনের অপেক্ষা। মঙ্গলবার, অর্থাৎ ২২ নভেম্বর থেকেই ফের শীতের আমেজ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। বেশ খানিকটা পারদ পতন হতে চলেছে, যার জেরে স্বাভাবিকের থেকে নিচে নেমে যাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। ফলে নভেম্বরের শেষদিকে শীতের অনুভূতি জারি থাকবে।

যদিও হাওয়া অফিস জানাচ্ছে, কনকনে ঠান্ডার অনুভূতি পেতে মাঝ-ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে বঙ্গের শীতপ্রেমীদের। তার আগে পর্যন্ত তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলা জাঁকিয়ে শীতের আমেজ মিলবে না। তবে সকালে ও সন্ধ্যার পর থেকে গায়ে শীতের পোশাক চাপাতে হতে পারে।

রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় এক ধাক্কায় ৪-৫ ডিগ্রি পারদ পতন হতে পারে, যার কারণে এই জেলাগুলিতে শীতের আমেজ থাকবে দিনভর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীত অনুভূত হবে। রাজ্যের কোথাওই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।

রবিবার সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি রাজ্যে।

নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মীয় শোভাযাত্রায় ঢুকে গেল ট্রাক! বিহারে ৪ শিশু-সহ মৃত্যু ১২ জনের


```