Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জাঁকিয়ে শীত কবে? সুখবর দিল হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্যজুড়েই জারি শীতের আমেজ (winter)। কিন্তু আমেজ থাকলেও জাঁকিয়ে ঠান্ডা পরছে না কিছুতেই। তাই রাজ্যবাসীর মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, জমিয়ে ঠান্ডা উপভোগ করতে আর কতদিন অপেক্ষা করতে হবে? সেই প্রশ

জাঁকিয়ে শীত কবে? সুখবর দিল হাওয়া অফিস

শেষ আপডেট: 20 November 2022 07:58

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্যজুড়েই জারি শীতের আমেজ (winter)। কিন্তু আমেজ থাকলেও জাঁকিয়ে ঠান্ডা পরছে না কিছুতেই। তাই রাজ্যবাসীর মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, জমিয়ে ঠান্ডা উপভোগ করতে আর কতদিন অপেক্ষা করতে হবে? সেই প্রশ্নের উত্তরে সুখবর দিয়েছে হওয়া অফিস (weather report)।

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকেই পারদ পতন শুরু হবে রাজ্যে। অর্থাৎ সামনের সপ্তাহ থেকেই ঠান্ডার আমেজ আরও বেশি উপভোগ করতে পারবেন কলকাতা সহ পশ্চিমবঙ্গের মানুষ।

রবিবার সকাল থেকেই হালকা মেঘলা (cloudy) কলকাতার আকাশ। তবে বেলা বাড়তেই রোদের হাসিমুখের দেখা মিলেছে। হওয়া অফিস জানাচ্ছে, মেঘের দেখা মিললেও এই মুহূর্তে বৃষ্টি সম্ভাবনা নেই। জারি থাকবে শীতের আমেজ। তবে মেঘের জন্য দিনের বেলা ঠান্ডার অনুভূতি কমে যাবে।

গতকাল, অর্থাৎ শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আজ রবিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি এবং ১৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

জেলাগুলিতে শীতের অনুভূতি বজায় থাকবে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে অন্যান্য জেলাগুলোর তুলনায় তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গে বজায় থাকবে ঠান্ডার আমেজ। এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

সিবিআইয়ের নজরে এবার ফুটবল দুর্নীতি! ম্যাচ গড়াপেটার অভিযোগে কলঙ্ক


```