Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কয়লা-কাণ্ডে আজ বড় রায় হাইকোর্টে, লালার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে আজ শুক্রবার বড় রায় ঘোষণা করতে পারে কলকাতা হাইকোর্ট। বেআইনি কয়লা পাচার তদন্তে সিবিআইয়ের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ে করেছিল এ ঘটনায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। তার বিরুদ্ধে সি

কয়লা-কাণ্ডে আজ বড় রায় হাইকোর্টে, লালার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে সিবিআই

শেষ আপডেট: 12 February 2021 04:59

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে আজ শুক্রবার বড় রায় ঘোষণা করতে পারে কলকাতা হাইকোর্ট। বেআইনি কয়লা পাচার তদন্তে সিবিআইয়ের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ে করেছিল এ ঘটনায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। তার বিরুদ্ধে সিবিআই যে এফআইআর দায়ের করেছে তা খারিজ করারও আবেদন জানিয়েছিল লালা। প্রথমে সিঙ্গল বেঞ্চে সেই মামলার শুনানি হয়। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, রেল এলাকার বাইরে তদন্ত করতে হলে রাজ্যের সহযোগিতা নিতে হবে। সেই নির্দেশ কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিল সিবিআই। বিচারপতি রাজেশ বিন্দাস ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয়েছে। আজ সেই মামলারই রায় ঘোষণা হওয়ার কথা। এই মামলার শুনানির সময়ে সিবিআইয়ের তরফে সওয়াল করেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেটা। রাজ্যের তরফে সওয়াল করেছিলেন অ্যাটর্নি জেনারেল। সওয়ালে সলিসিটর জেনারেল এও বলেছিলেন, যার বিরুদ্ধে অভিযোগ সেই অনুপ মাঝির তুলনায় যেন রাজ্য সরকারের আগ্রহ বেশি বলে মনে হচ্ছে। প্রসঙ্গত, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যাক্টের আওতায় সিবিআইয়ের গঠন হয়েছিল। নিয়ম হল, কোনও রাজ্যে সিবিআই কোনও মামলার তদন্ত করতে গেলে সেই রাজ্যের অনুমতি নিতে হয়। বাম জমানায় সিবিআইকে সেই অনুমতি দিয়ে রাখা হয়েছিল। কিন্তু তৃণমূল সরকার সেই কনসেন্ট তুলে নেয়। তার ফলেই নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের অনেকের অভিযোগ, সিবিআইয়ের তদন্ত থেকে বাঁচতেই এই ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের পশ্চিমাঞ্চলে যে বেআইনি কয়লার কারবার হয়েছে তা সবাই জানে। সেই তদন্তে বাধা দেওয়ার স্বার্থ কার থাকতে পারে তাও আন্দাজ করা যাচ্ছে। তবে একটি সূত্রের মতে, সিবিআইয়ের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে তদন্তে বাধা দিলে অন্য ব্যবস্থা হয়তো নিতে পারে তদন্তকারী এজেন্সি। তখন হয়তো আরও সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে।

```