Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিমেল হাওয়ায় ঠান্ডার আমেজ রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে? কী বলছে হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: মাঝ নভেম্বরেই দিব্যি শীতের (winter) আমেজ পাচ্ছে রাজ্যবাসী (weather update)। জেলায় জেলায় হিমেল হাওয়ার পরশে রীতিমতো ঠান্ডার (cold) অনুভূতি। কলকাতাতেও সকাল সন্ধ্যায় শহরবাসীর গায়ে হালকা শীত পোশাকের দেখা মিলছে। হাওয়া অফিসের

হিমেল হাওয়ায় ঠান্ডার আমেজ রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে? কী বলছে হাওয়া অফিস

শেষ আপডেট: 17 November 2022 06:16

দ্য ওয়াল ব্যুরো: মাঝ নভেম্বরেই দিব্যি শীতের (winter) আমেজ পাচ্ছে রাজ্যবাসী (weather update)। জেলায় জেলায় হিমেল হাওয়ার পরশে রীতিমতো ঠান্ডার (cold) অনুভূতি। কলকাতাতেও সকাল সন্ধ্যায় শহরবাসীর গায়ে হালকা শীত পোশাকের দেখা মিলছে।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। ফলে ভোরে ও রাতে ঠান্ডার আমেজ বজায় থাকবে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও ৪ ডিগ্রি মতো কম থাকবে। চলতি সপ্তাহে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও বাড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

বুধবার কলকাতা ও সংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে ১ এবং ২ ডিগ্রি সেলসিয়াস কম ছিল বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ হালকা মেঘলা থাকতে পারে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়ায় থাকবে। তবে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে।

‘আর একটু থাকতে দাও ওকে…’ বুধবার গভীর রাতে ফেসবুক পোস্ট সব্যসাচীর


```