Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টাইগার হিলে সূর্যোদয় দেখতে যাবেন? এবার থেকে কিন্তু কাটতে হবে আলাদা টিকিট

দ্য ওয়াল ব্যুরো: পুজো মানেই একটা বড় অংশের বাঙালির কাছে, পুজোর ছুটি। সেই ছুটি মানেই আবার কারও কারও কাছে, ঘুরতে যাওয়া। ভ্রমণপিপাসু বাঙালিদের মধ্যে এই সংখ্যাটা বড় কম নয়। আর এই সংখ্যার একটা বড় অংশ আবার দার্জিলিং-মুখী। কিন্তু সেই দার্জিলিং-এর

টাইগার হিলে সূর্যোদয় দেখতে যাবেন? এবার থেকে কিন্তু কাটতে হবে আলাদা টিকিট

শেষ আপডেট: 24 September 2019 11:45

দ্য ওয়াল ব্যুরো: পুজো মানেই একটা বড় অংশের বাঙালির কাছে, পুজোর ছুটি। সেই ছুটি মানেই আবার কারও কারও কাছে, ঘুরতে যাওয়া। ভ্রমণপিপাসু বাঙালিদের মধ্যে এই সংখ্যাটা বড় কম নয়। আর এই সংখ্যার একটা বড় অংশ আবার দার্জিলিং-মুখী। কিন্তু সেই দার্জিলিং-এরই পর্যটনে একটা বড়সড় ধাক্কা এল পুজোর মুখে। এত দিন দার্জিলিংয়ের অন্যতং আকর্ষণ ‘টাইগার হিল’-এ যাওয়ার সুযোগ ছিল নিখরচায়। কিন্তু এখন থেকে মাথা পিছু পর্যটককে টাইগার হিল দেখার জন্য দিতে হবে পঞ্চাশ টাকা করে। গত সপ্তাহেই এই নির্দেশিকা জারি করেছে বন দফতর। সম্প্রতি দার্জিলিংয়ে প্রচুর গাড়ি বেড়ে যাওয়ার কারণে তৈরি হওয়া বড়সড় যানজট কমাতে, টাইগার হিলে পর্যটক বোঝাই গাড়ি প্রবেশে রাশ টেনেছিল জেলা পুলিশ। পুজোর ছুটিতে দার্জিলিং পাহাড়ে পর্যটকের ঢল নামে। তাঁদের বেশির ভাগই টাইগার হিলে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করতে ভোররাত থেকে ভিড় করেন পাহাড়চুড়োয়। টাইগার হিলে সূর্যোদয় এবং সেই সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ দেখার জন্যই লক্ষ লক্ষ পর্যটক দেশ বিদেশ থেকে ছুটে যান দার্জিলিং। এর ফলে বিশাল যানজট তো বটেই, টাইগার হিলে অতিরিক্ত জনসমাগমের ফলে দুর্ঘটনার আশঙ্কাও দেখা দেয়। সেটা বন্ধ করতে, আগে যেখানে ট্যুরিস্ট সিজ়নে প্রতিদিন গড়ে তিনশো গাড়ি যাতায়াত করত, এক ধাক্কায় সেই সংখ্যা কমিয়ে একশো করে আনা হয়েছিল। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল পাহাড়ের পর্যটন ব্যবসায়ী, ট্যুর অপারেটর ও স্থানীয় গাড়ি চালকেরা৷ তবে তাতে সরকারি সিদ্ধান্তের বদল হয়নি। এরই মধ্যে পর্যটক পিছু বাড়তি পঞ্চাশ টাকার টিকিটের বোঝা চাপিয়ে দেওয়া হলে, পর্যটক কমে যাওয়ার উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা৷ তাঁদের বক্তব্য, এত দিন কোনও টাকা ছাড়াই টাইগার হিল দেখতে যেতেন পর্যটকেরা কিন্তু এ বার অনেক পর্যটকই আলাদা করে টাকা দিতে চাইবেন না। ফলে টিকিটের টাকাও গাড়ি চালকদের দিতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ট্যুর অপারেটরদের একাংশ। যদিও বন দফতরের তরফে দাবি করা হয়েছে, যে টাকা পর্যটকদের থেকে সংগ্রহ করা হবে, তা স্থানীয় বনবস্তি ও জঙ্গলকে রক্ষার কাজেই ব্যবহার করা হবে। সারা বছর বন্য প্রাণীদেরআক্রমণে বনবস্তির বেশ ক্ষতি হয় সারা বছর  ধরেই। ফসল নষ্ট হয়। এছাড়া সারা বছর সে রকম কাজ থাকে না বনবস্তিবাসীর। ক্ষতিপূরণ হিসেবে সংগৃহীত সেই টাকার কিছু অংশ তাঁদের দেওয়া হবে। তবে এসবে চিঁড়ে ভিজছে না। বন দফতরের আচমকা এই সিদ্ধান্তে পর্যটনে আঘাত আসার আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন ট্যুর অপারেটররা। তাঁদের দাবি, প্রশাসন ও বন দফতরের আধিকারিকদের পুনর্বিবেচনা করা উচিত এই সিদ্ধান্ত। তাঁদের অভিযোগ, পুজোর মরসুমের বুকিং মার্চ-এপ্রিল মাসেই নেওয়া হয়ে যায়। পর্যটকেরা প্যাকেজের সম্পূর্ণ টাকা দিয়ে দেন। এখন নতুন টাকা দেওয়ার নিয়ম লাগু করায়, ট্যুর অপারেটরদের পকেট থেকে টিকিটের টাকা দিতে হবে। বন দফতরের পাল্টা দাবি, টাইগার হিল সিঞ্চেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ধারায় যে কোনও বনাঞ্চলে প্রবেশ মূল্য লাগু করা যেতে পারে আইনত। এ ছাড়া টাইগার হিল সংলগ্ন ৩১টি বনবস্তি রয়েছে। তাদের উন্নয়নের কথা ভেবেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে জন্য টাইগার হিল সংলগ্ন এলাকায় বন দফতরের তরফে একটি টিকিট কাউন্টারও খোলা হয়েছে। টাইগার হিল দেখতে যাওয়ার টিকিট পাওয়া যাবে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ছুটির দিনে কাউন্টার খোলা থাকবে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত। ঝঞ্ঝাট এড়িয়ে নিরাপদে সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য উপভোগ করতে হলে অগ্রিম টিকিট বুক করার সুবিধাও থাকবে বলে জানিয়েছে বন্যপ্রাণ বিভাগ।

পড়তে ভুলবেন না...


```