Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাবারে, সাজানোয়, গাড়ি কেনায় খরচ কমান, নির্দেশ দফতরগুলিতে

দ্য ওয়াল ব্যুরো: ব্যয় সংকোচনের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে রাজ্য জুড়ে জারি হয়েছে নির্দেশিকাও। মুখ্য সচিবের সই করা ১৫ দফার এই নির্দেশিকা মঙ্গলবারই পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত দফতরে। সূত্রের খবর, রাজ্যের কোষাগারের উপর চা

খাবারে, সাজানোয়, গাড়ি কেনায় খরচ কমান, নির্দেশ দফতরগুলিতে

শেষ আপডেট: 3 July 2018 10:28

দ্য ওয়াল ব্যুরো: ব্যয় সংকোচনের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে রাজ্য জুড়ে জারি হয়েছে নির্দেশিকাও। মুখ্য সচিবের সই করা ১৫ দফার এই নির্দেশিকা মঙ্গলবারই পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত দফতরে। সূত্রের খবর, রাজ্যের কোষাগারের উপর চাপ কমাতেই এই পদক্ষেপ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সমস্ত দফতরকেই তাদের অতিরিক্ত ব্যয় কমাতে হবে। রাজ্য সরকারের যে কোনো দফতরের যে কোনো অনুষ্ঠানও এখন থেকে বাহুল‍্য বর্জিত করতে হবে। নির্দেশিকায় লেখা রয়েছে, ১) যে কোনো সরকারি দফতরের বৈঠক বা সভা সরকারি সভাঘরে করতে হবে। বেসরকারি কোনো হোটেল বা জায়গা বেশি টাকা দিয়ে ভাড়া নেওয়া যাবে না। সভাস্থল সাজানোর কাজও অপেক্ষাকত কম খরচে সারতে হবে। ২) কোনো দফতর বা অফিসঘরের সৌন্দর্যায়নের কাজে বছরে পাঁচ লক্ষ টাকার বেশি খরচ করা যাবে না। ৩) সরকারি অনুষ্ঠানে খাবারের খরচ কমাতে হবে। তবে সরকারি অতিথি বা বিদেশি অতিথিদের আপ্যায়নের ক্ষেত্রে সেটা বাড়তে পারে। ৪) জরুরি পরিষেবার প্রয়োজন ছাড়া কোনো দফতর নতুন গাড়ি কিনতে পারবে না। ৫) সরকারি গাড়ির তেলের খরচ কমাতে হবে। ৬) শীতাতপ বসানো ও বিদ্যুৎ খরচ কমানোর উপর জোর দিতে হবে। ৭) দিল্লি বা অন্য রাজ্যে কোনো সরকরি আধিকারিক বা মন্ত্রী অনুমতি ছাড়া যেতে পারবেন না। ৮) বিদেশ সফরের ক্ষেত্রে কড়াকড়ি বাড়ানো হবে। ৯) বিমানে যাতায়াতের ক্ষেত্রে ইকোনমি ক্লাসের টিকিট কাটতে হবে। সরকারি এই নির্দেশিকা সরকারি দফতরগুলির পাশাপাশি সরকারপোষিত সমস্ত সংস্থা যেমন পৌরসভা, পঞ্চায়েত-সহ বিভিন্ন বোর্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

```